Bangla Serial

পরম বন্ধু থেকে চরম শত্রু হয়ে শ্যামলীর জীবনে ফিরে এলো কিঞ্জল! ধারাবাহিকে নতুন মোড়!

কিছুদিন আগেই জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং নায়ক হিসেবে দেখা যাচ্ছে অভিনেতা রনজয় বিষ্নুকে। এই জুটিকে অল্প কিছুদিনের মধ্যেই ভালোবেসে ফেলেছেন দর্শক মহল।

ধারাবাহিকে নায়ক নায়িকা কোন এক অজানা এবং অদৃশ্য সুতোর দ্বারা একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে পড়েছে। চেয়েও কেউ কারো থেকে আলাদা হতে পারছে না। নায়ক অনিকেতের রক্ষাকবচ হয়ে উঠেছে শ্যামলী। ধারাবাহিকের গল্পও বেশ আকর্ষণীয়। সবমিলিয়ে সম্প্রচার হওয়ার পর থেকেই টিআরপি তালিকার প্রথম পাঁচে অবস্থান করছিল এই মেগা। তবে বর্তমানে ধারাবাহিকের গল্প নিতে চলেছে অন্য মোড়।

নায়ক অনিকেতকে বাধ্য হয়েই বিয়ে করতে হচ্ছে নায়িকা শ্যামলীকে। এর আগে নায়িকাকে ভালবাসত নায়কের ভাই কিঞ্জল। যারা এই গল্পটির নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন, ধারাবাহিকের নায়িকা শ্যামলী জোড়া বাড়িতে আসার পর থেকেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল কিঞ্জল। কিন্তু শ্যামলীর কাছ থেকে প্রত্যাখ্যান পায় সে। তারপর চক্রান্তের শিকার হয়ে মৃত্যু মুখে পতিত হয় এই চরিত্রটি। সবাই ভেবেছিল হয়তো মারা গিয়েছে কিঞ্জল কিন্তু তার মৃতদেহ এখনো অবধি মেলেনি।

বর্তমানে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে চয়ন চরিত্রেও অভিনয় করতে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিং -কে। ফলে অনেক দর্শকেরই হয়তো মনে হয়েছে চয়ন চরিত্রেই অব্যাহত থাকবেন তিনি। আর হয়তো কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ফিরতে দেখা যাবে না তাকে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সবাইকে চমকে দিয়ে ফের ধারাবাহি কে প্রবেশ করতে চলেছে উদয় প্রতাপ সিং।

আরো পড়ুন: সুস্থ হতেই ফের মেঘকে মারার প্ল্যান করল ময়ূরী! জানতে পেরে মেঘকে ময়ূরীর কাছে ঘেষতে দিল না অনিন্দ্য!

গল্পে আসতে চলেছে নতুন টুইস্ট। আবার ধারাবাহিকে খুব তাড়াতাড়ি ফিরে আসছেন কিঞ্জল অর্থাৎ অভিনেতা উদয়প্রতাপ। তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে নিজের স্ত্রী অনামিকাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে যাচ্ছেন তিনি। ফিরে এসে আবার ধারাবাহিকে প্রবেশ করবেন অভিনেতা। তবে ফিরে আসার পর তার চরিত্রটি ইতিবাচক থাকবে নাকি নেতিবাচক হয়ে উঠবে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দর্শকদের ধারণা এইবার খলনায়কের পরিণত হবে কিঞ্জল।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন