Bangla Serial

মা কালীর কাছে বলির পাত্রী ফুলকি! নিজের অজান্তেই মেয়েকে বাঁচিয়ে নিল বড়ো রাজা! ফাঁ’স আজকের পর্ব

অনেক চেষ্টার পরে ফুলকি তার বাবাকে খুঁজে পেলেও বড়ো রাজাবাবু কিছুই মনে পড়ে না। জি বাংলার ফুলকি ধারাবাহিকে গত পর্বে দেখা গেছে, শ্মশানে গিয়ে রোহিত এক সাধকের মুখের গড়নের সঙ্গে বড় রাজাবাবুর মুখের মিল দেখার চেষ্টা করে। দেখতে পায়, কিছুটা হলেও খবরের কাগজের ফটোর সঙ্গে সেই সাধকের মিল রয়েছে।

তাই খুব বেশি আর দেরি না করেই ঝটপট করে ফুলকিকে সেখানে নিয়ে আসে। এরপর ফুলকি সেই সাধককে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর রোহিতকে বলতে থাকে তাঁর জীবনের নানান ঘটনার কথা। এমন সময় ফুলকি বলে বড় রাজাকে চৌধুরী মহলে ফিরিয়ে নিয়ে গিয়ে ছোট রানীমার সব খেলার শেষ করতে হবে। অন্যদিকে আবার বড় রানীর কাছে তার স্বামীকেও ফিরিয়ে দিতে হবে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

এমন সময় ফুলকি সেই সাধকের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বাবা বলে ডাকাতে হঠাৎ করে তাঁর দিকে তাকায়। কিন্তু কিছু মনে না থাকার দরুন সেই সাধক অর্থাৎ শ্যামাপ্রসাদের কাছে গিয়ে বাবা বলে ডাকতেই তেড়ে যায়। কিন্তু, ফুলকি সেই কিছুর তোয়াক্কা না করে রাজমহলের কথা বলতে থাকে তবুও তার কিছুই মনে পড়ে না।

এমন থেকে দূর থেকে কয়েকটি সাধক ফুলকিকে দেখে আলোচনা করতে থাকে। এদিকে, শ্যামাপ্রসাদ ফুলকিকে তাড়িয়ে দিয়ে চলে যাওয়ার সময় পায়ে চোট লাগাতে মাটিতে হঠাৎ করে বসে পড়ে। আর, এমন সময় বাবার কষ্ট দেখতে না পেয়ে ফুলকি দূর থেকে গাছের পাতা তুলে এনে সেবা করে। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ রোহিত কে বলে সে যেন ফুলকিকে সামলে রাখে কারণ তার আগামী দিনে একের পর এক বিপদ আসতে চলেছে। এমনকি সেই বিপদে তার মরনও হতে পারে।

এদিকে, হঠাৎ এক সাধক ফুলকির সামনে এসে বলে আগামী দিন বিশেষ আমাবশ্যার পুজো রয়েছে সেই দিনেই শ্যামাপ্রসাদের স্মৃতি ফিরিয়ে আনা যেতে পারে মহাযজ্ঞের মাধ্যমে। এই কথা শোনা মাত্রই ফুলকি খুবই আনন্দিত হয়ে ওঠে আর মনে মনে ভাবে আগামী দিন সে মা কালীর পূজা করে তার বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে দেখা যায় রুদ্র তিওয়ারিকে নানা কথা শোনাচ্ছে কারণ সে ফুলকিদের ধরতে পারেনি। এমন সময় সেই তিওয়ারি রুদ্রকে বলে ওই আশ্রমে যেতে যেখানে ফুলকি তার বাবার খোঁজ করতে গেছিল।

আরও পড়ুনঃ রোহিত খুঁজে পেল ফুলকির বাবাকে! ফুলকির সর্বনাশে মত্ত রুদ্র! টানটান উত্তেজনাময় ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে

এই সিরিয়ালের আগামী পর্ব দেখতে পাওয়া যাবে, গুপ্ত সাধকরা ফুলটিকে হাতের কাছে চেয়ে থাকি মা কালীর কাছে বলি দিয়ে পুজো দিতে যাচ্ছে। আর, সেই সময়তে এসেই ফুলকিকে বাঁচাবে শ্যামাপ্রসাদ এবং রোহিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন