একটু একটু করে ফুলকি ধ্বংস করছে চৌধুরী মহলের ছোট রানীকে। জি বাংলার ফুল কি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, রোহিতরা ঘরে বসে সবাই মিলে পরিকল্পনা করছে কিভাবে তাঁরা ছোট রানীর ব্যবসার ডেরায় ঢুকবে? একটা বোর্ডে তমাল ছক এঁকে দেখায় রাজমহল এস্টেটের শেষের দিকে রয়েছে জঙ্গলপাড়া। আর এই জঙ্গল পাড়াতেই ছোট রাণী রমরমিয়ে চালায় তার ড্রাগের ব্যবসা।
এমন সময়, ফুলকিরা প্ল্যান করে এই জায়গায় পৌঁছাতে গেলে তাদের অনেকটা ঘুর পথে গোপনীয়তা রেখে যেতে হবে যাতে না কেউ বুঝতে পারে। এরপর, রোহিত তমালকে বলে জল কামানের ব্যবস্থা করতে যাতে ছোট রানীর এই নোংরা ব্যবসা জল দিয়ে সমস্ত ধুয়ে নষ্ট করে দিতে পারে।

এমন সময় ফুলকি পিয়ালকে বলে, কালকের যাবতীয় ঘটনার ভিডিও যেন সে করে। আর এই ভিডিওটা করেই তুলে সে রাণীমাকে পাঠাবে। রানিমা নিজের চোখে দেখবে তার ব্যবসা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর পরের দিন বেশি দেরি না করে ফুল্কিরা পৌঁছে যায় সেই ডেরায়। গিয়ে প্রথমে তমালরা বাইরে থাকা গার্ডগুলোকে স্প্রে দিয়ে অজ্ঞান করে।
এরপর, যে ঘরে ড্রাগ নিয়ে কারবার চলছিল সেখানে ফুলকিরা ঢুকে হামলা করে আর জল কামান দিয়ে সবাইকে শেষ করতে থাকে। তবে, এরই মধ্যে গুন্ডাদের সঙ্গে কিছুটা মারপিট হয়ে যায় রোহিতের। এরপর, ফুলকি রোহিত তমালরা সবাই মিলে, জল দিয়ে সমস্ত ড্রাগ ধুয়ে নষ্ট করে দেয়।
এমন সময় ফুলকি মনে মনে ভাবে সে ছোট রানী মা কে এই ভাবেই তিলে তিলে শেষ করবে আর সবার সামনে তার মুখোশ টেনে ছিড়ে ফেলে দেবে। এরপর এই ভিডিও পৌঁছে যায় ছোট রানীর কাছে। ছোট রানী এই ভিডিও দেখা মাত্রই সাহায্য চায় রুদ্ররূপ সান্যাল এর কাছে। ছোট রানী বলে ফুলকির মৃত্যু তার হাতেই রয়েছে। এরপর ছোট রানী রুদ্রকে আরও বলে যেভাবেই হোক সে যেন ফুলকিকে শেষ করে দেয়।
আর এদিকে ছোট রানীর মাথায় এই চিন্তাও চলতে থাকে এরপর যদি ডিএনএ টেস্ট করে জানতে পারে সে এই বাড়ির মেয়ে তাহলে সবকিছু পন্ড হয়ে যাবে। এরপর অন্যদিকে দেখা যায় ফুলকি ও রোহিত মোহনাপুর হসপিটালে পৌঁছে গেছে বড় রানীর রক্তের সঙ্গে ফুলকির রক্তের ডিএনএ টেস্ট করাতে। প্রাথমিকভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হসপিটাল কর্তৃপক্ষ থেকে ফুলকিদের জানানো হয় এতগুলো রক্তের স্যাম্পেলের মধ্যে বড় রানীর রক্তের স্যাম্পেল খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ চৌধুরী মহলের একমাত্র উত্তরসূরী ফুলকি! মুখোমুখি লড়াইয়ে ফুলকির চ্যালেঞ্জ! এবার কোথায় পালাবে ছোট রানী?
তবে, হসপিটাল কর্তৃপক্ষের এই অজুহাত খুব ভালো রকম করেই বুঝতে পারে ফুলকি এবং রোহিত। ফুলকি তাদের মুখের ওপর স্পষ্ট ভাবে জানিয়ে দেয় এইসব কান্ড কে ঘটাচ্ছে সে খুব ভালো করেই জানে। সিরিয়ারের আগামী পর্বে দেখা যাবে ফুলকি চৌধুরী মহলে সবার সামনে এসে ছোট রাণীমাকে বলছে, ‘সাহসের এখনো কিছুই দেখেননি ম্যাডাম। এবার দেখবেন আমি প্রমাণ করে দেবো বড়মাই আমার মা।’
