ফুলকি নাকি বড় রানীর ৫০০ একর জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে এমনটাই দাবি করল চৌধুরী মহলের হারহাইনেস। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, ফুলকিকে রোহিতের মা বারে বারে বারণ করছে চৌধুরী মহলের বড় রাণীমার জীবনের নানান বিষয় নাক গলাতে। রোহিতের মা ফুলকিকে বোঝাচ্ছে যতই হোক সেটা ধানুর শ্বশুর বাড়ি আর বড় বড় রাজ বাড়িতে এমন কিছু ঘটনা থাকে যা সকলেরই অজানা, তা নিয়ে ওতো মাথা ঘামাবার দরকার নেই।
এমন সময়, বাড়িতে হঠাৎই লুক বল নিয়ে এসে হাজির হয় চৌধুরী মহলের ছোট রানী। আশাভরি চৌধুরী জানায়, ফুলকি ওই বাড়িতে গিয়ে জোর করে বড় রানীর কাছ থেকে ৫০০ একর জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এই শুনে সবাই অবাক হয়ে যায় কিন্তু তবুও কেউ বিশ্বাস করে না। এমনকি এই ঘটনার সঙ্গে রোহিতও যুক্ত রয়েছে।

রোহিত বলে আজ সকাল থেকে তার সঙ্গে ফুলকি ছিল সে কখন এমন কাজ করেছে? এই সব উল্টোপাল্টা অভিযোগ কেন আনা হচ্ছে ফুলকির বিরুদ্ধে? আরো নানান ধরনের প্রশ্ন রোহিত করতে থাকে ছোট রানীকে। তবে, এমন বড় অভিযোগ রায় বাড়ীর কোনো সদস্যকেই টলাতে পারেনি। এমন সময় ফুল কি বলে ছোট রানী মিথ্যে করেই এই ধরনের উল্টোপাল্টা কাজ করছে নিজের দোষ থাকার জন্য।
এমন সময় ইন্দ্র বলে সে চায় এই বাড়িতে পুলিশ আসুক এবং সবটা খুঁজে বার করুক। ছোট রানী মা রায়চৌধুরী বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতে বলতে তারই লোক বাড়ির পিছন দিক দিয়ে ফুলকি-রোহিতের ঘরে গিয়ে চুপিসারে বড় রানীর সই করা সেই সম্পত্তির কাগজ রেখে দিয়ে আসে। এরপর, ছোট রাণীর সঙ্গে আসা দেহরক্ষীরা সবাই মিলে তন্ন তন্ন করে বাড়িতে কাগজ খুঁজতে থাকে।
অবশেষে ঘটনাচক্রে ফুলকির ব্যাগ থেকে সেই কাগজ বার হয়। আর যথারীতি ছোট রানী মা প্রমাণ করে দেয় ফুলকি এই কাজ করেছে। কিন্তু তবুও বাড়ির কেউ কথা মেনে নেয় না যে ফুলকি এমন ঘৃণ্য কাজ করেছে। এমন সময় ফুলকি বলে, তার বড়মা তাকে কখনোই অবিশ্বাস করবে না। এরপর বাড়ি থেকে ছোট রানীরা চলে গেলেই সেই সময়তেই দৌড়ে ফুলকি ও রোহিত চলে যায় চৌধুরী মহলে।
রাজমহলে গিয়ে ফুল কি বড় রানীর সঙ্গে দেখা করতে চাইলে উল্টে বড় রানী তার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আর বলে সে যেন কোনদিনও তার সঙ্গে দেখা না করে। এই দৃশ্য দেখে মনে মনে খুব খুশি হয় ছোট রানী। কিন্তু বড়মার থেকে এমন ব্যবহার পেয়ে মনে ভীষণই কষ্ট পেতে থাকে ফুলকি।
কাঁদতে কাঁদতে ফুলকি রোহিতকে বলতে থাকে তার মনের ভেতর যে টান সৃষ্টি হয়েছে বড়মা কি সেই টান কখনোই অনুভব করতে পারছে না? এই শুনে রোহিত তাঁকে বলে, ‘ফুলকি এখন যে বিষয়টা নিয়ে তুমি ভাবছ বড়মা হয়তো সেই বিষয়টার কোন ধ্যান-ধারণাই নিজের মধ্যে রাখে না।’
এরপর চোখের জল মুছে বাড়ি ফিরে যাওয়ার সময় ফুলকিরা মুখোমুখি হয় ছোটো রাণীর। এমন সময় ছোট রানী তাদের সঙ্গে বিদ্রুপের সুরে কথা বললেও ফুলকি তার কথার মাধ্যমে বুঝিয়ে দেয় এবার সে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবে। স্পেশাল সে বক্সার তাই সে সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করতে পছন্দ করে এমনটাই বলল ফুলকি। এরপর ফুলকিরা বাড়ি চলে যাওয়ার পরে, ছোট রানী মনে মনে ভাবতে থাকে এত কষ্ট করে সে রাজমহলের রানী হয়েছে তা কোনমতেই সেই নষ্ট করতে দেবে না।
আরও পড়ুনঃ ফুলকি বনাম ছোট রাণী মা! শুরু মুখোমুখি লড়াই! কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে?
এই সিরিয়ালের আগামী পর্বে দেখতে পাওয়া যাবে, ফুলকি চৌধুরী মহলে গিয়ে সকলের সামনে ছোট রাণী মাকে বলে, ‘সাহসের এখনো কিছুই দেখেননি ম্যাডাম, এবার আমি প্রমাণ করে দেবো বড়মা’ই আমার আসল মা। আর এই রাজমহলের আসল উত্তরসূরী আমি।’
