বর্তমানে বেশ জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। আটক হয়ে থাকা সত্ত্বেও গুন্ডাদের ভেলকি দেখাতে শুরু করল ফুলকি। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, লাবুরা ফুলকিদের খুঁজতে বেরোলেও মাঝ রাস্তায় গাড়ি দাঁড় রোহিত। রোহিত বলে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে ফুলকিদের খুঁজে পাওয়া যাবে না। এইজন্য ফুলকিতে তাড়াতাড়ি খুঁজে বার করার জন্য রোহিত আর স্বাগতা ম্যাডাম একদিকে যায় এবং লাবু-তমালরা যায় আরেক দিকে।
এরপর, রোহিত এবং স্বাগতা ম্যাডাম ফুলকিদের খুঁজতে বেরিয়ে মাঝ রাস্তায় বাধা পায়। কেউ যেনো রাস্তার মাঝখানে গাছের ডাল কেটে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ফলে স্বাগতা ম্যাডামরা গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে পারছে না। এই দেখে রোহিত বলে এই ধরনের কাজ কেউ ইচ্ছাকৃত করে করেছে।

এরপর, রোহিত বলে এই বাঁধার মানে তারা ফুল খিদের খুঁজে পাওয়ার জন্য ঠিক দিকেই এগোচ্ছে। এমন সময় রোহিত সেই গাছের ডাল কে অতিক্রম করে জোরে জোরে মাঝ রাস্তাতেই চেচাতে থাকে যারা এমন কাজ করেছে তারা বেরিয়ে আয় এই বলে। এরপর যথারীতি রোহিতের ওপর গুন্ডারা আক্রমণ করে। এমন সময়, গুন্ডাদের সঙ্গে রীতিমতো লড়াই করতে থাকে রোহিত আর মনে মনে ফুলকির নানান স্মৃতি ভেসে ওঠে তাঁর মনে।
অন্যদিকে আবার মাঝ রাস্তায় তিওয়ারির গাড়ি খারাপ হয়ে যায়। আর, সেই গাড়ি সরানোর জন্যই মেকানিককে নিয়ে রাস্তায় গাড়ি ফেলে চলে যায় জিনিস আনতে। এরপর, কোনরকমে গুন্ডাদের সঙ্গে লড়াই করে স্বাগতা ম্যাডামকে নিয়ে সামনের দিকে এগোতেই একটা ফোন আসে। যেখানে সম্পূর্ণা বলে ফুলকিদের খুঁজে পাওয়ার জন্য সে একটি সূত্র পেয়েছে।
এই শোনা মাত্রই স্বাগতা ম্যাডাম ছুটে যায় কিন্তু মাঝ রাস্তায় সন্দেহভাজন একটা গাড়ি দেখে এগিয়ে আসে রোহিত। ভালো করে গাড়ি দেখে রহিত বুঝতে পারে সিসিটিভি ফুটেছে যেই গাড়িটা সে দেখেছে এই গাড়িটা একই গাড়ি। এরপর চারিদিকে ঘুরে ঘুরে রোহিত ফুলকির নাম নিয়ে জোরে জোরে ডাকতে থাকে।
অন্যদিকে আটক হয়ে থাকা ফুলকির অনেকক্ষণ পর জ্ঞান আসে। জ্ঞান আসায় ফুল কি মনে মনে ভাবে, সে তোঃ বড়মার পাশে শুয়ে ঘুমাচ্ছিল, কিন্তু এখানে কিভাবে এল? এরপর আরো ভাবে, যারা তাকে এখানে আটকে রেখেছে তারা কখনোই তাঁদের আটকে রাখতে পারবে না। এরপর, ফুল কি কোন রকমে নিজের হাতের বাঁধন খুলে বড় রানী মাকে ডাকে এবং দুজনেই পালানোর পরিকল্পনা করে।
আরও পড়ুনঃ রুদ্রর হাত থেকে ফস্কে গেলো ফুলকির! মাঠে মা’রা গেল ছোট রানীর প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপর, ফুলকি সেই আটকে থাকা ঘরের ভিতর থেকে এমন ভাবে নাটক করতে থাকে যাতে বাইরে থেকে উত্তপ্ত হয়ে গুন্ডারা দরজা খুলে আর তারপরেই গুন্ডাদের সঙ্গে শুরু হয় মারামারি। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মারপিট করা গুন্ডাদের চোখে ধুলো দিয়ে বড়ো রাণীকে নিয়ে পালালো ফুলকি।
