Bangla Serial

রুদ্রর হাত থেকে ফস্কে গেলো ফুলকির! মাঠে মা’রা গেল ছোট রানীর প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব

ফুলকি আর বড় রানীর অপহরণের জন্য রোহিত সন্দেহ করছে চৌধুরী মহলের ছোট রানীকে। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, নবাবগঞ্জ থানা থেকে ছাড়বে রোহিত স্বাগতা ম্যাডামকে সবটা বলে। ফুলকি এবং বড় রানী মা কিডন্যাপ হওয়ার কথা শুনে অবাক হয়ে যায় স্বাগতা। রোহিতরা জানায়, ছোট রানী মার সঙ্গে তাদের গত রাতে বচসা হওয়ার পরেই আজ সকালে ফুলকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে, ফুলকিদের জন্য উতলা ধানুর আচরণে অসন্তুষ্ট হয়ে আদিত্য লাবুকে বলে, আজ ফুলকির জন্য তাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। এমনকি, ধানু তাঁর শাশুড়ির বিরুদ্ধে গিয়ে কথা বলছে যা একেবারেই অপছন্দ করছে আদিত্য।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

আর, ধানুও সেই সময়তেই আদিত্য সামনে প্রতিবাদ করে ওঠে। ধানু বলে, আজ তাঁর দাদাভাই ফুলকির বিপদের দিনে কে পাশে থাকবে? এইসব কথা বলতে বলতে রোহিত শুধু ভাবতে থাকে ফুলকিরা এখন কোথায় রয়েছে? যেখানে রয়েছে আদৌ সুস্থ রয়েছে কিনা? এইসব ভাবতে ভাবতে স্বাগতা ম্যাডাম চলে আসে।

এমন সময়, আদিত্য সঙ্গে ভানুকে বাড়ি পাঠিয়ে লেবুরা নিজেদের বাড়িতে চলে আসে দেখার জন্য ফুলকিরা যদি কিডন্যাপ হয়ে থাকে তাহলে কিভাবে তাদের কিডন্যাপ করা হয়েছে? তা দেখার জন্য। এরপর, রোহিতদের সন্দেহ হওয়াতে বাড়ির পিছনে গিয়ে খোঁজ করতে দেখতে পায়ে পায়ের ছাপ। আর তারপরে রোহিতের সন্দেহ দৃঢ় হয়।

এদিকে, মোহনপুরে আটক করে রাখা পুলকিরের দেখতে আসে রুদ্ররূপ সান্যাল। এরপর রুদ্র তার সহকর্মী অর্থাৎ তিওয়ারিকে বলে, ফুলকি এবং বড় রানীকে মাছ সমুদ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলে। এরই সঙ্গে রুদ্র তুই অরিকে বলে ফুলকি মাছ সমুদ্রে ডুবে মরে গেলেও বড় রানীকে যেন তারা বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আর এই কাজে যেন একদমই কোন ভুল না হয় সেটা যেন মাথায় রাখে বলে রুদ্ররূপ সান্যাল।

আরও পড়ুনঃ গুন্ডাদের বুড়ো আঙুল দেখিয়ে পালালো ফুলকি-বড়ো রাণী! ফুলকিকে খুঁজতে দিয়ে রাজবাড়ীর গুপ্ত রহস্যের সন্ধান পেল রোহিত!

এদিকে রোহিতরা পৌঁছে গেছে পুলিশ স্টেশনে যেখানে গত রাতের ফুটেজ দেখা হচ্ছে যাতে কোনো সন্দেহভাজন জিনিস চোখে পড়লে তা অনুসরণ করে ফুলকিদের কাছে অব্দি পৌঁছে যাওয়া যায়। এরপর, সিসিটিভি ফুটেজ দেখতেই তারা লক্ষ্য করে কোন এক অজ্ঞাত পরিচয়ের গাড়িতে ফুলকি এবং বড় রানী কে তুলে একদল গুন্ডা নিয়ে চলে যাচ্ছে নবাবগঞ্জ থেকে মোহনপুরের দিকে। কিন্তু সেই গাড়ি শেষ অব্দি কোথায় গেছে তা এখনো খুঁজে পায়নি স্বাগতা ম্যাডামরা। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, আটক করে রাখা ফুলকিরা গুন্ডাদের ভেলকি দেখিয়ে তাঁদের পিটিয়ে বড় মাকে নিয়ে বেরিয়ে আসে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন