Bangla Serial

ফুলকির দলে যোগ দিয়েছে রোহিত! বড়ো রাণীমার আশীর্বাদ পারবে তো ফুলকিকে রক্ষা করতে?

ফুলকির জাদুর ছোঁয়াতেই হবে সকলের মুশকিল আসান। জি বাংলার ফুলকি ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, লাবু ফুলকিকে বারণ করছে লাবুর শ্বশুরবাড়ির ব্যাপারে কোনো কথা না বলতে। আর, এরপরেই রোহিতের মা ধানুর অষ্টমঙ্গলা নিয়ে আলোচনা করতে থাকে তমালদের সঙ্গে। রোহিতের মা জানায়, লাভুরা যেন ধানু কে ফোন করে বলে দেয় রায় চৌধুরী বাড়ির সকলে মিলে তাদের বাড়িতে যাবে অষ্টমঙ্গলে আসার জন্য নিমন্ত্রণ করতে।

কিন্তু, অন্যদিকে ধানু-আদিত্য তীব্র মান-অভিমান চলছে। একসঙ্গে ঘরে থাকা তো দূর, আদিত্য ধানসিড়ির সঙ্গে কথা পর্যন্ত বলছে না। এমন সময় ধানু মনে মনে ভাবে, অষ্টমঙ্গলার দিন এগিয়ে এলো আর এখনই যদি ওইবাড়ি থেকে ফোন করে তাহলে কী বলবে?’ এই ভাবনা ভাবতে ভাবতে সবাই মিলে ফোন করে ধানুকে। রায়চৌধুরী বাড়ির সবাই খুব আগ্রহ হয়ে রয়েছে যে, নতুন মেয়ে-জামাই প্রথম তাদের বাড়িতে আসবে বলে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

কিন্তু, এদিকে আদিত্য ধানু সঙ্গে কথা যেখানে বলছে না সেখানে অষ্টমঙ্গলায় যাওয়া তাঁদের কাছে অসম্ভব একটা ব্যাপার। এমন সময় ধানুর গলা শুনে ফুলকি মনে মনে বুঝতে পারে সে ঠিকই নেই। তাই, পরে ধানুর সঙ্গে আলাদা করে কথা বলার জন্য ফুলকি আবার তাকে ফোন করে। এমন সময় ধানু তাকে বলে অষ্টমঙ্গলার ব্যাপারটা বাদ দিলে খুব ভালো হতো। এমন সময় ফুলকি তাকে বলে ধানু যেন তার ওপর ভরসা করে, মা কালী ঠিক একটা রাস্তা দেখিয়ে দেবে।

অন্যদিকে আবার দেখা যায়, থানায় আটক করে রাখা হয়েছে সীতারাম চৌবেকে। এমন সময় সীতারামের সঙ্গে দেখা করতে আসে একটা ছেলে। প্রাথমিকভাবে পুলিশেরা সীতারামের সঙ্গে সেই ছেলেটা দেখা করতে দিল না। তবে, সেই ছেলেটার আনা প্রসাদ সীতারামকে দিলেও পরে সে খেয়ে তৎক্ষণাৎ মারা যায়। আর, এই অপ্রত্যাশিত ঘটনার কথা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে ফোন করে জানায় স্বাগতা ম্যাডামকে।

এদিকে আবার দেখা যায় ফুলকি তোরজোর করছে ধানু-আদিত্যকে আনতে যাওয়ার জন্য। লিস্ট ধরে মিলিয়ে মিলিয়ে তত্ত্ব তৈরি করছে সবাই মিলে। এমন সময় ফুলকি একটা প্ল্যান করে যাতে আদিত্য বাধ্য হয় ভানুকে নিয়ে প্রায় চৌধুরী বাড়িতে আসতে। ফুলকি তার তমাল দাদাকে বলে ব্যান্ড পার্টি ডেকে আনতে। আর এই ব্যান্ড পার্টি ও নবাবগঞ্জের সবাইকে নিয়েই তাঁরা যাবে রায় চৌধুরী বাড়ির মেয়ে জামাইকে আনতে। এরপর ফুল্কি মনে মনে ভাবে নবাবগঞ্জের সবাই গেলে রানীমা খানিক বাধ্য হয়েই ছেলে বৌমাকে পাঠাবে অষ্টমঙ্গলার জন্য।

অন্যদিকে আবার দেখা যায় স্বাগতা পৌঁছে গেছে সেই থানায় যেখানে সীতারাম মারা গেছে। আর সেই সময়তেই স্বাগতার কাছে ফোন চলে আসে ওপর মহল থেকে। তাঁকে বলা হয়, এই কেসটা নিয়ে যেন আর কোনো তদন্ত না হয়। এই সমস্ত কথা স্বাগতা তৎক্ষণাৎ ফোন করে জানায় ফুলকিকে। স্বাগতার বদলি হয়ে যাচ্ছে শুনে মন খারাপ হয় ফুলকির।

আরও পড়ুনঃ অষ্টমঙ্গলার পরিকল্পনা বাতিল করলো ধানু! জেল থেকে রুদ্রকে বার করলো ছোট রানী! কী হতে চলেছে ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে?

কিন্তু, এদিকে ছোট রানীমা ইচ্ছা করেই সীতা রামের মৃত্যু ঘটেছে যাতে স্বাগতা ম্যাডামের বদলি হয় আর এই কেস নিয়ে যেনো কোনো কাটাছেড়া না হয়। এরপর, ফুলকিরা ততক্ষণে পৌঁছে যায় স্বাগতার কাছে। ফুলকি বলে সে পান্ডে জি কে ফোন করে যেভাবেই হোক স্বাগতা দিদির বদলি আটকাবে।

পরদিন সকালবেলা দেখা যায় রায় চৌধুরী বাড়িতে সবাই তৈরি হচ্ছে ধানুদের বাড়িতে যাওয়ার জন্য। আর এমন সময় ফুলকি চিন্তা করছে তাঁর স্বাগতা দিদির বদলি আটকানো গেছে কিনা? এমন সময় স্বাগতা নিজে ফোন করে জানায় তার বদলি বাতিল হয়েছে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকিরা গিয়েছে চৌধুরী মহলে ধানুদের অষ্টমঙ্গলায় আনতে। এমন সময় ফুলকি যায় বড়মার ঘরে দেখা করতে। ফুলকি গিয়ে বড় রানী মাকে বলে এখন রোহিত তাদের সাহায্য করবে তাঁর মেয়ে এবং স্বামীকে খুঁজে বার করতে। ফুলকির কথা শুনে বড় রানীমা তাকে বলে তার সমস্ত সুখ যেন সে পায় এবং ফুলকি সমস্ত দুঃখ যেনো তাঁর হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন