Bangla Serial

মুখোমুখি ফুলকি-শালিনী! জিতবে কে? দেশের হয়ে লড়বে কে? কী হতে চলেছে আগামী পর্বে?

ফুলকির পরিবারে বইছে এখন খুশির হাওয়া। ফুলকি (Phulki) সিলেক্ট হয়েছে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন খেলার জন্য। তাই আজকে ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে চোখ বন্ধ করে আনছে স্যার এবং বলছে, “তোমার অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করার জন্য কিভাবে রয় চৌধুরী বাড়ি সেজে উঠেছে এটা দেখো। চোখে দেখো তাকাও”। চোখ খুলে ফুলকি দেখে সারা বাড়ি বেলুনে সুসজ্জিত হয়েছে। এরপরে ফুলকিকে ঘিরে আনন্দ করতে শুরু করে রায় চৌধুরী পরিবার। এরপর “নবাবগঞ্জের গর্ব কে? ফুলকি দাস আবার কে?” সবাই মিলে এই ধ্বনি দিতে থাকে। এরপর সবাই একে একে ফুলকিকে নয় স্মৃতিচারণা করতে থাকে।

Tollywood, serial, Phulki, Bengali serial, entertainment, বিনোদন, টলিউড, বাংলা ধারাবাহিক, সিরিয়াল, ফুলকি

এইসব কিছুর মাঝে জেঠুমনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, “আর বলিস না আমার ফোন মেসেজে মেসেজে ছয়লাখ হয়ে যাচ্ছে। ফুলকিকে না পেয়ে সবাই আমায় কংগ্রাচুলেট করছে, সবাই বলছে মিষ্টি খাওয়াও”। এই সবকিছুর মাঝে ফুলকি বলে ওঠে “এতক্ষণে নিশ্চয়ই এই খবরটায় শালিনী ম্যাডামের কাছে পৌঁছে গেছে। উনি নিশ্চয়ই কিছু করবেন। প্রতিবছর এইরকম প্রতিযোগিতায় উনি খেলতে যেতেন, এই বছর গেলেন না”। এইসব শুনে জেঠু মনি ফুলকিকে অভয় দেয় কোন চিন্তা না করতে। রোহিত বলে,”যারা তোমার ওপর ভরসা করেছে তাদের মুখটা রেখো। তুমি শুধু তোমার ম্যাচে ফোকাস কর”।

এই খেলা সংক্রান্ত বিষয় কোন খবর টিভিতে দেখতে গিয়ে দেখে শালিনী প্রেস মিট করছে। শালিনী বলে, “আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই বক্সিং অ্যাসোসিয়েশনের এই ডিসিশন একেবারেই ভুল। ফুলকি দাস চারটে ডিস্ট্রিক্ট লেভেলের ম্যাচ জিতে কেউ ভালো বক্সার হতে পারে না”। এছাড়া আরও অনেক কটূ উক্তি করে ফুলকি দাস এর বিরুদ্ধে। শালিনী ফুলকি দাসকে ওপেন চ্যালেঞ্জ দেয় তার সঙ্গে খেলার জন্য, যদি না যেতে বক্সসিং এসোসিয়েশন কে সারা দেশের কাছে ক্ষমা চাইতে হবে ভুল প্রতিনিধিকে নির্বাচন করার জন্য। ফুলকি এই দেখে মনে মনে ভাবতে থাকে, “আমি জানতাম ওই শাকচুন্নিটা ছেড়ে কথা বলবে না। কী কলকাঠি নাড়বে এবার কে জানে?”

আরও পড়ুনঃ পাকা গোয়েন্দা হয়ে উঠলো আনন্দী! অপরাধীকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতলো নায়িকা! আগামী পর্ব ফাঁস

ফুলকি এই চ্যালেঞ্জ নিয়ে অনবরত ভাবতে থাকে কী করে জিতবে শালিনীর কাছে। এই সময় রোহিত একটা সিদ্ধান্ত নেয় কাল একটা ফুলকি দাসের তরফ থেকে ডাকা হবে, যেখানে ফুলকি শালিনীর ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জটা একসেপ্ট করবে। সিরিয়ালে চলছে এখন টানটান উত্তেজনা। দর্শকদের মনের প্রশ্ন, শালিনীএ এই চ্যালেঞ্জ কী জিততে পারবে ফুলকি দাস?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন