Bangla Serial

ডেলিভারি বয় পারুল! শুরু হলো পারুলের জীবনের নতুন অধ্যায়! কোন দিকে এবার মোর নেবে পারুলের ভবিষ্যৎ?

নতুন জীবন শুরু রায়ানের, সেখানে নেই কোনো দাদুর শাসন, নেই কোনো বারণ। এখন শুধু আনন্দই আনন্দ রায়ানের জীবনে। জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে দেখা গেছে, শিবতোষ বাবুর এবং পারুল একে অপরের সঙ্গে কথা বলছে। আর, DM স্যার বলছে যে সে তখন ভুল করেছে পারুলকে বকাবকি করে। আর, রায়ানের দাদুর খোঁজ নিচ্ছে শিবতোষ বাবু।

রায়ান এবং শিরিন লিভ ইন শুরু করেছে। আর, সেখানেই আলাপ হয়েছে এক নতুন ব্যাক্তির সঙ্গে। এমনকি, তাঁর সঙ্গে নাচে-গানে-আড্ডায় জমে উঠেছে সন্ধ্যের আসর। নতুন আলাপ হওয়া ব্যাক্তিটি জানায় একসময় জীবনটা নানা আনন্দে ভরপুর থাকলেও এখনো অ্যান্টিক জিনিস জমানোর শখ রয়েছে তাঁর।

Tollywood, serial,Parineeta, Zee Bangla, entertainment, Bengali serial, বাংলা ধারাবাহিক,বিনোদন, জি বাংলা,পরিণীতা, টলিউড, অভিনেতা,অভিনেত্রী, উদয় প্রতাপ সিং

আর, অন্যদিকে দেখা যায় রায়ানদের সঙ্গে আলাপ হওয়া ব্যাক্তিটিকেই মারার সুপারি পেয়েছে তুর্য। এদিকে, আবার পারুল পড়েছে বড়ো সমস্যায়। সে তাঁর বন্ধুদের কাছ থেকে কোন একটা কাজের সন্ধানের জন্য সাহায্য চাইছে। আর, সেখানেই বন্ধুদের মাধ্যমে এক ফুড ডেলিভারির যোগ দেয় পারুল।

এরপর, পারুলের তাঁর গ্রামের গল্প বলতে গিয়ে টগরি সাথে কি কি ঘটনা ঘটেছে সমস্তটাই বলে বন্ধুদের। এমন সময় তূর্য সামনে থাকায় সে সবটাই বুঝতে পারে আর মনে মনে ভাবে সে এটা কি করেছে? এরপরই শিরিন এবং রায়ান এসে ক্লাসের সবাইকে চমকে দিয়ে বলে তারা একসঙ্গে লিভ ইন করছে।

আরও পড়ুনঃ শেষ হল রুদ্রর অধ্যায়! হৈমন্তীর গুলিতে মাটিতে লুটিয়ে পড়লো রুদ্ররূপ! কি হতে চলেছে ফুলকির আজকের পর্বে?

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পারুলের ডেলিভারির অ্যাপ্লিকেশন এপ্রুভ হয়ে গেছে। আজ থেকেই সে ফুড ডেলিভারি করতে পারবে, তাই মনে মনে খুব খুশি হয় পারুল। এমন সময় পারুলের এক বন্ধু বলে তার সাইকেলটা নিয়েই পারুল কাজ করতে পারে। তবে কি শুরু হলো পারুলের জীবনের নতুন অধ্যায়?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন