জি বাংলার পরিণীতা ধারাবাহিকের চলছে ধুমধুমার কান্ড। টানটান উত্তেজনায় মোরা প্রতিটা পর্ব। এই সিরিয়ালের গত পর্বে দেখা গেছে, পারুল চুপিসারে পাইপ বেয়ে DK-এর ফ্ল্যাটের বারান্দায় উঠে পরে। কিন্তু পরেই সে মনে করে কী ঘরে ঢুকবে? এমন সময় বারান্দার দরজা কয়েকবার জোরে ধাক্কা দিতে খুলে যায় এবং অনায়াসে ঘরে ঢুকে যায়।
এরপর লাইট জ্বালিয়ে চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে থাকি প্রমাণ যাতে সে রায়ানকে সহজেই থানা থেকে ছাড়িয়ে আনতে পারে। একবার এসির দিকে তাকিয়ে বারান্দার দিকে তাকিয়ে বারে বারে বোঝার চেষ্টা করে আততায়ী কীভাবে খুন করেছে DK-কে?

এদিকে, থানায় বসে রায়ানের কাকা ও বাবা ভাবতে থাকে তাঁরা কীকরে রায়ানকে এই বিপদের হাত থেকে বাঁচাবে? এমন সময় রায়ানের বাবা পারুলের খোঁজ করলেও তাঁর কাকা বলে পারুল হয়তো উত্তেজনার বসে বলেছিল রায়হান কে বাঁচাবে কিন্তু কোনো উপায় না পেয়ে সে চলে গেছে।
অন্যদিকে আবার পারুল DK-এর ঘরে প্রমাণ খোঁজাখুঁজি করার সময় হঠাৎই এসে পড়ে দুই পুলিশ এবং এসে দেখে ঘরের আলো জ্বলছে। তখনই তাদের সন্দেহ হওয়ায় চারিদিক ভালো করে খোঁজে যে কেউ এই ঘরে ঢুকে ছিল কিনা। কিন্তু কাউকে খুঁজে না পাওয়ায় পরে চলে যায়। এরপর পারুল ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে স্মৃতিচারণা করতে করতে ঘুমিয়ে পড়ে।
এরপর, সকাল হতেই পারুলের ঘুম ভেঙে এবং সে আবারো প্রমাণ খোঁজার চেষ্টা করে। আর অন্যদিকে পুলিশেরা বসু বাড়ি সদস্যদের সামনেই রায়ানকে কোটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। আর, তখন সবার মাঝেও রায়ানের চোখ খোঁজে পারুলকেই। এমন সময় DK-এর ঘরে থাকা দুটো ঘড়ির সময়ের পার্থক্য থেকেই পারুল সবটাই বুঝে যায় কিভাবে খুন হয়েছে?
এরপর, পারুল ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা সাইকেল নিয়ে থানায় যাওয়ার সময় মনে মনে ভাবতে থাকে তাকে যেভাবেই হোক রায়হানকে বাঁচাতে হবে। এমন সময় পুলিশের গাড়ির সঙ্গেই ধাক্কা খায় পারুল এবং তাদেরকে অনেকবার করে বোঝানোর পর রাজি হয় পুনরায় DK-এর ফ্ল্যাটে যাওয়ার জন্য।
আরও পড়ুনঃ হয়ে গেল তমাল-ঝিনুকের আশীর্বাদ! চলছে বধূ বরণের প্রস্তুতি! এই বিয়েটা মেনে নিতে পারবে তো ঈশিতা?
এই ধারাবাহিকের আগামী পর্ব দেখা যাবে, DK-এর ফ্ল্যাটেই নির্দোষ প্রমাণিত হয় রায়ান এবং এই খুশিতেই পারুলকে জড়িয়ে রায়ান ধন্যবাদ জানায়। এরপর পারুল রায়ানের মাকে বলে, ‘আপনাকে দেওয়া কথা আমি রাখলাম কাকিমা। আপনার ছেলেকে আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম’। এই বলে বেরিয়ে যাওয়ার সময় দাদুর পিছন থেকে পারুলকে বলে দাঁড়াতে।
