Bangla Serial

“অন্তত দশটা বছর টিকে থাক…” বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কাদের হাতে! আয়না দেখালেন অভিনেতা অরিন্দল বাগচী

Arindol Bagchi: টেলিপর্দা থেকে সিনেমা থেকে ওয়েব সিরিজ প্রায় সমস্ত জায়গায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন এবং করে চলেছেন অভিনেতা অরিন্দল বাগচী (Arindol Bagchi)। শহর কলকাতায় এমন কোন বড় পরিচালক নেই যার সঙ্গে কাজ করেননি তিনি। তবে কাজ পেলেও খ্যাতি পেয়েছেন কি? আধুনিক জেনারেশনের অবলুপ্তির দিকে আঙুল তুলেছেন অভিনেতা। তাঁকে নিয়ে দুপাতা লেখা হয়নি ঠিকই তবে অভিনয় জগতের পাতার পর পাতা ইতিহাস পড়েছেন তিনি। আজ ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে? আয়না দেখালেন‌ অভিনেতা অরিন্দল বাগচী।

নিজের অভিনয় দক্ষতায় দর্শক মন জয় করেছেন তিনি। টেলিভিশনের কাজের সঙ্গে পাল্লা দিয়ে করেছেন সিনেমার কাজ। অঞ্জন দত্তের ব্যোমকেশে তার একচ্ছত্র আধিপত্য। প্রায় প্রতিটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‌পার্শ্বচরিত্র করে নিজের স্বপ্ন পূরণ করেছেন অভিনেতা। পঁচিশ বছরের পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছেন স্বপ্নের ইমারত। এই বাড়ি শুধুমাত্র অভিনয়ের সাহায্যে। এখনো অনেক ছোটা বাকি। অভিনেতার কথায়, আমাদের সবাই কেই যুগের সঙ্গে ছুটতে হবে।

বর্তমানে অরিন্দল স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অরিন্দ বাগচী

বর্তমানে অরিন্দল স্টার জলসার গীতা এলএলবি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে বড় পর্দার কাজেও নিজেকে প্রস্তুত করছেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছেন তিনি। বলছেন, ইন্ডাস্ট্রির নব প্রজন্মের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন তিনি।‌ নিজেকে আপডেট করে নেওয়ার সহজাত প্রক্রিয়া রয়েছে তার মধ্যেই। মনে মনে নিজের কাজে গর্বিত অরিন্দল বাগচী।

তবে বর্তমান জেনারেশন, অভিনয়ের নবপ্রজন্মের প্রতি ঈষৎ অসন্তুষ্ট তিনি। অভিনেতা বলছেন, যারা এখন অভিনয় করছে তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়া, রিলস কে প্রাধান্য দিচ্ছে। তারা জানে না ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন। দশটা বছর যদি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে, তাহলে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। কাজের পিছনে ছুটলে পকেট এমনি ভরে যাবে টাকায়। সোশ্যাল মিডিয়ার প্রাধান্য কি অস্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি অভিনেতা।

আরও পড়ুন: সুখবর মেঘ ভক্তদের জন্য, জি বাংলা ছেড়ে জলসায় ফিরছেন তিতিক্ষা, আসছে নয়া ধারাবাহিক!

তবে মনে মনে আক্ষেপ রয়েছে তার। ‌ বিভিন্ন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও তাঁর বিষয়ে দু-কলম লেখেনি কেউ। সংবাদমাধ্যম তাঁর কৃতিত্ব লিপিবদ্ধ করেনি। তবে আফসোস নেই অভিনেতার। অরিন্দল বাগচী বলছেন, তিনি তার কাজ করে যাবেন। তারপর আগামী দিনের কথা আগামী দিন জানে। নিজের পরিশ্রমকে নিয়ে চলতে চান অভিনেতা। অভিনয় তাঁর জীবন ও ভালোবাসা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন