Bangla Serial

তিস্তার সাথে আলাপ করতে ডাক পরল শ্যামলীর! সামনে আসতেই আসল সত্যি বেরিয়ে পড়লো সকলের সামনে!

নায়িকার দুটি রোল বা ডবল রোল হামেশাই ছোট পর্দা বড় পর্দা সবেতেই দেখেছেন দর্শকম মহল। তবে জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকে নায়িকাকে দুটি ভিন্ন রূপে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যা দেখে রীতিমত মুগ্ধ দর্শক মহল। অন্যান্য সব ধারাবাহিকের থেকে একেবারে অন্য স্রোতে গা ভাসিয়েছে জি বাংলার এই নবাগত ধারাবাহিক। ধারাবাহিকটি টিআরপিতেও বেশ ভালো জায়গায় অবস্থান করছে।

যারা এই ধারাবাহিকের নিত্য দিনের দর্শক তারা হয়তো জেনে থাকবেন, নায়িকা শ্যামলী একজন ভীষণ ভালো রাধুনী। তার রান্নায় জাদু রয়েছে। যেই তার হাতে রান্না একবার খায় সে আর কখনো ভুলতে পারেনা। তাই দ্যা গ্রেট বেঙ্গল ক্যাটারারে রান্না করার সুযোগ পেয়েছে সে। কিন্তু এটাই তার একমাত্র পরিচয় নয়, তার আরো দুটি পরিচয় আছে। অদ্ভুতভাবে এই ক্যাটারারের মালিকের ছেলের সাথে বিয়ে হয়ে যায় তার। তাই সে ধারাবাহিকের নায়ক অনিকেতের স্ত্রী।

এর পাশাপাশি নায়কের বোনের বুদ্ধিতে সে একটি ফেসবুক প্রোফাইল খুলেছিল। সেখানে তিস্তা নাম নিয়ে কবিতা লেখে শ্যামলী। অর্থাৎ তিস্তাও তার আরও একটি পরিচয়। আর এই তিস্তার প্রেমে বর্তমানে হাবুডুবু খাচ্ছে অনিকেত। যে মানুষটাকে সে বিয়ে করেছে যাকে সে দিনরাত নিজের বাড়িতে দেখছে, তাকেই চিনতে পারেনি অনিকেত। তিস্তার মধ্যে একেবারে অন্য একটা মানুষকে খুঁজে পেয়েছে সে।

এতদিন ধরে অনেক কষ্ট করে নিজের দুটো সত্তাকে আলাদা রেখে নিজের পথে এগিয়ে চলছিল শ্যামলী। তবে তাকে এমন একটা অবস্থায় পড়তে হলো যে, তার দুটি সত্তা মিলে মিশে একাকার হতে বসেছে। সম্প্রতি অনিকেতের তত্ত্বাবধানে একটা বড় পার্টি হচ্ছে এবং সেখানে কবিতা পাঠের জন্য তিস্তাকে ডেকে পাঠানো হয়েছে। নিজের সমস্ত কাজ সামলে সেখানে সময় মতন উপস্থিত হয়েছে তিস্তা। কিন্তু এরপরই তাকে পড়তে হল এক অনেক বড় বিপদে।

আরও পড়ুনঃ বর্ষার বিয়ের জন্য খারাপ কাজ করতে বাধ্য হল সৃজনের বাবা! গুন্ডারা এসে হুমকি দিল তাকে!

ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দেখা যাবে, তিস্তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য শ্যামলীকে ডেকে পাঠায় অপরাজিতা। আসলে সে শ্যামলীর চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিল তার মত মেয়ের কোন যোগ্যতা নেই এই বাড়ির বউ হওয়ার। যদি কারোর যোগ্যতা থেকে থাকে তাহলে সেটা তিস্তা। কিন্তু একই সাথে তিস্তা আর শ্যামলী এক জায়গায় কখনোই উপস্থিত থাকতে পারবেনা। এদিকে ডাক পড়েছে শ্যামলীর। সবার সামনে ভয়ে কাঁপতে থাকে তিস্তা। কিভাবে এই চরম সংকটের হাত থেকে নিজেকে রক্ষা করবে সে কিছুই ভেবে উঠতে পারে না। দর্শকদের কি মনে হয় শ্যামলীকে কি সত্যিই এমন অবস্থায় পড়তে হবে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন