Bangla Serial

বর্ষার বিয়ের জন্য খারাপ কাজ করতে বাধ্য হল সৃজনের বাবা! গুন্ডারা এসে হুমকি দিল তাকে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। গত কয়েক সপ্তাহ ধরেই রীতিমতো খেল দেখাচ্ছে এই ধারাবাহিক। প্রথম পাঁচ থেকে প্রথম তিন, এবার একেবারে বেঙ্গল টপার ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ দত্ত বাড়ির বউ পর্ণা। আলোকপর্ণার বুদ্ধির আলোতে সমস্যা কাটে পরিবারের। বলাই বাহুল্য পর্ণা দত্তবাড়ির লক্ষ্মী।

সম্প্রতি মা হতে চলেছে পর্ণা। সৃজন ও পর্ণার কোল আলো করে আসছে দত্ত বাড়ির সন্তান। মা হওয়ার খবর আসতেই সবার নয়নের মনি হয়ে উঠেছে দত্ত বাড়ির ছোট বউ। সকলের যত্নআত্তির মাঝে দিন কাটছে পর্ণার। অতিরিক্ত যত্নবান হয়ে উঠেছেন শাশুড়ি কৃষ্ণাও। নতুন অতিথি আসার আনন্দে ভাসছে দত্ত বাড়ি। ‌

এদিকে, কদিন আগেই ভাসুর অয়নের মুখোশ খুলেছে আলোকপর্ণা। প্রেগন্যান্ট অবস্থাতেও ভেলকি দেখাতে ছাড়ছেন না অভিনেত্রী। আর এই ঘটনার পর আরো বেশি আদরের পাত্রী হয়ে উঠেছে সে। দত্তবাড়ির যেকোনো সমস্যাতেই মুশকিল আসান পর্ণা। তাঁর বুদ্ধি ছাড়া চলতে পারে না কেউই। আবার এটা মানতে নারাজ শাশুড়ি কৃষ্ণা।

এরমধ্যে দত্ত বাড়িতে বিয়ে হব হব রব। সৃজনের ছোট বোন বর্ষার বিয়ে ঠিক করছে কৃষ্ণা। পিকলুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ছে বলেই আড়ালে চলছে সম্বন্ধ দেখার প্রস্তুতি। আর কিছুদিনের মধ্যেই নাকি বিয়ে বর্ষার। এরই মধ্যে পথে সৃজনের বাবাকে ধরে কতগুলি ছেলে। তাঁরা হুমকি দেয়, সৃজনের বাবা যেন তাড়াতাড়ি লোনটা চুকিয়ে দেয়।

আরো পড়ুন: অনিকেতকে হারাতে নতুন ফন্দি আঁটলো অরুণাভ! শ্যামলীর রান্না নষ্ট করতে উঠে পড়ে লাগলো তৃষা!

কারণ সামনেই তাঁর মেয়ের বিয়ে। বাড়ি এসে গোটা ঘটনাটা বৌমা পর্ণাকে জানান শ্বশুর মশাই। পর্ণা শুনে আশ্বস্ত করে, তাঁর শ্বশুরমশাইয়ের ভয় পাওয়ার কিছু নেই। আর এই বিষয়টি নিয়ে তাঁকে ভাবতেও না করে পর্ণা। যদিও সবটা শুনে চিন্তার ভাঁজ করেছে দত্তবাড়ির কপালে। বর্ষার বিয়ের আগে কোনো গোলমাল হবে নাকি? সামলাবার দায়িত্ব নেবে স্বয়ং আলোকপর্ণাই।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন