জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুলে’ (Icche Putul) আসছে দারুণ নজরকাড়া পর্ব। বেশ কিছুদিন ধরেই প্রেম বিরহ নিয়ে একাধিক পর্ব কাটিয়ে ফেলেছে ধারাবাহিকটি। কিন্তু এখন দর্শকরা চাইছেন এবার যেন মিল হয় মেঘনীলের। কিন্তু তা কী আদৌ সম্ভব? এদিকে, মেঘনীলের বিয়ে নিয়ে ধামাকাদার পর্ব আসছে। যার আভাস আগের থেকেই দিল জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ।
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে মেঘের বাড়ি থেকে তাঁকে বিয়ের জন্য জোর দিচ্ছে তাঁর বাবা। কিন্তু কিছুতেই বিয়েতে মত দিচ্ছে না মেঘ। তাঁর মনে এখনও শুধুমাত্র নীল। অন্য কাউকে সেই জায়গায় বসাতে পারবে না সে। কিন্তু মেঘের মা মধুমিতাও হাল ছাড়তে নারাজ। কোনো না কোনোভাবে তিনি মেঘের বিয়ে দিয়েই ছাড়বেন।
এদিকে নীলের থেকে মেঘ দিদিভাই দূরে আছে তা মানতে পারছে না নীলের ঠাম্মি। তিনি বুঝতেই পারছেন যে মেঘনীলের বুক ফাটলেও মোটেও মুখ ফুটছে না। তাই এবার একটা হেস্তনেস্ত করবেন তিনি। দুই বাড়ির সবাইকে একজোট করে ঠাম্মি নিজের প্ল্যানের কথা জানিয়েছেন। ঠাম্মি বলেন যে ছাদনাতলায় এক করতে হবে মেঘনীলকে।
কিন্তু একটা শর্ত রয়েছে মেঘ ও নীল যেন কোনো ভাবেই জানতে না পারে যে তাঁদের বিয়ে হতে চলেছে। সবাই ঠাম্মির প্ল্যান ও শর্ত মেনে নেন আর তাঁর সঙ্গে সহমত হন। এদিকে, মেঘ ঠিক করেছে বিয়ের পিঁড়ি থেকেই পালাবে সে। কারণ এছাড়া এই বিয়ে রোখা সম্ভব নয়। মেঘ কনের সাজে বিয়ে মন্ডপ অবধি গেলেও পিঁড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য রওনা দেয়।
আরও পড়ুনঃ অবশেষে গললো বরফ, বিয়ের আগেই মুখোমুখি দেখা মেঘনীলের! ‘ভালোবাসি’ বলে আঁকড়ে ধরল মেঘ!
আর পালিয়ে যাবার সময়ই বর বেশে নীলের সঙ্গে ধাক্কা লাগে মেঘের। নীল প্রশ্ন করলে মেঘ বলে সে বাবার অনুরোধে এই বিয়েতে রাজি হয়েছে। আর নীল বলে ঠাম্মির অনুরোধে বিয়ে করতে এসেছে সে। আর এই ভেন্যুতেই তাঁরও বিয়ে। এরপরই সবাই চলে আসে আর মেঘনীলকে জানায় আজ তাঁদের দুজনের বিয়ে। এখন প্রশ্ন হল সব জানার পর মেঘ কি বিয়ে করতে রাজি হবে নীলকে? নাকি বিয়ে নাকচ করে নীলের থেকে আবারও দূরে যাবে সে?
View this post on Instagram
