কথায় আছে শকুনের দৃষ্টিতে গরু মরে না। তেমনই এতদিন ধরে এত শকুনের কুদৃষ্টি আলাদা করতে পারেনি জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকের নায়ক-নায়িকাকে। শত চেষ্টা করেও বারবার বিফল হয়েছে শালিনী। তবে হাল ছাড়েনি। রোহিতকে ফিরে পেতে, এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে সে।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, শালিনী আর রুদ্র দুজনেই নিজেদের পরিকল্পনায় বিফল হয়েছে। রায়চৌধুরী বাড়িতে ফুলকির পায়ের তলার মাটি আরও শক্ত হয়েছে। অপরদিকে, বক্সিংয়েও ধীরে ধীরে সফলতা পেতে শুরু করেছে সে। আর এসব মেনে নিতে পারছে না রূদ্র।
রূদ্রর স্ত্রী লাবু। বরাবরই মুখচোরা মেয়ে সে। বরের কথায় ওঠেবসে। বর যে তাঁর উপর এত অত্যাচার চালায়, সেকথা কারোর কাছে মুখ ফুটে বলে না সে। তবে রূদ্রর শয়তানি দেখে এবার প্রতিবাদী মূর্তিধারণ করেছে লাবু।
আরও পড়ুনঃ গল্পের সূত্রেই ধারাবাহিক ছাড়ছে বর্ষা! গল্পে মৃত্যু হচ্ছে তার! তবে কি আর দেখা যাবে না অভিনেত্রী শৈলীকে?
রূদ্র ফুলকির ক্ষতি করতে চাইছে দেখে ফুলকি শাসিয়ে বলে,”আমি আমার মতন সময় নিয়ে রান্না করেছি আর তুমি সেটাই খাবে। আমি ঠিক করেছি আর আমি তোমাকে কোন ভাবেই ভয় পাব না। এই বুড়ো বয়সে এসে আমি আমার মা-বাবাকে কষ্ট দিতে পারবো না তাই আর বাপের বাড়িতে থাকলাম না।” লাবুর কথা শুনে ভয় পেয়ে যায় রূদ্র। তা দেখে প্রশংসায় পঞ্চামুখ দর্শকমহল।
লাবু চরিত্রটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
সমাজমাধ্যমে লাবু চরিত্রটি কুড়োচ্ছে একাধিক প্রশংসা। এক নেটিজেন ধারাবাহিকের ফ্যানপেজে লিখছেন,’লাবুর চরিত্রটা আজ একদম ফাটাফাটি। যে লাবু রুদ্রর মুখের ওপর কোনো দিন কথা বলতে পারতো না, সেই লাবু আজ রুদ্রর মুখের ওপর কথা বলল আর এবার বলবে। এইরকম ভাবে রুদ্রর মুখের ওপর কথা বলুক লাবু।’
