Bangla Serial

মেরুদন্ডহীন ঢ্যাটা ছেলে! মেঘ সব ভুলে জীবনে এগোনোর চেষ্টা করলেও তাকে টেনে নামানোর চেষ্টা করছে নীল! কটাক্ষ নেটিজেনদের

বাঙালি দর্শকের মনের মধ্যে এখন যে ধারাবাহিকটি ঝড় তুলেছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। বাঙালি দর্শক এখন এই ধারাবাহিকটিতে মজে রয়েছেন। বাঙালি দর্শকপ্রেমীদের কাছে এখন জনপ্রিয়তায় শিখর ছুঁয়েছে এই ধারাবাহিকটি। দর্শকরা এই ধারাবাহিকটির প্রতিটি পর্ব দেখার জন্য মুখিয়ে থাকেন।

বলাই বাহুল্য, এক বছরের কাছাকাছি সময় পৌঁছে গিয়েও আজও এই ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো। মাঝে স্লট লিড পর্যন্ত করছিল এই ধারাবাহিকটি। কিন্তু পরবর্তীতে লড়াইয়ে পিছিয়ে পড়েছে। যদিও গল্পের মধ্যে এখনও উত্তেজনা বেশ ভালো রকম রয়েছে। উত্তেজনায় কোন রকম খামতি আসেনি। এবং প্রত্যেকটি পর্ব বেশ টানটান। আর যার ফলে এই ধারাবাহিক দেখার প্রতিও দর্শকদের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। ‌

যদিও শোনা যাচ্ছে, এক বছরের দোড়গোড়ায় পৌঁছে নতুন ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য শেষ করে দেওয়া হতে পারে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, সৌর নীলের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। কারণ সৌরনীল ফের একবার তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে। যদিও এইবারও সৌরনীলকে বাঁচিয়েছে মেঘ। যদিও এই মেঘের জীবনকেও বিষিয়ে দিয়েছিল সৌরনীল।

বিয়ের মন্ডপে বিয়ের সাজে দাঁড়িয়ে কনে ময়ূরীর পরিবর্তে তার বোন মেঘকে বিয়ে করে নেয় সৌরনীল। ময়ূরীর কাছে এটা ছিল ভীষণ রকম অপমানজনক একটি ঘটনা। মেঘ‌ও পরিস্থিতির শিকার হয়। যদিও সে ভালোবেসেছিল সৌর নীলকে। আপন করে নিতে চেয়েছিল তার পুরো পরিবারকে। কিন্তু সেই পরিবার তাকে আপন করে নেয়নি বরং প্রতিটা মুহূর্তে তার বেঁচে থাকাকে কষ্টকর করে তুলেছিল।

মেঘকে অপমান করা, অসম্মান করা, তার সঙ্গে দুর্ব্যাবহার করা, তার সামাজিক সম্মানহানি করা মেঘের স্বামীর সৌরনীলের ধর্মে পরিণত হয়েছিল। প্রতিটা পদে মেঘকে সন্দেহ করত নীল। হয়ত এখনও করে।‌এমনকি মেঘ নোংরা চরিত্রের মেয়ে এটাই বিশ্বাস করত সৌরনীল ও তার পুরো পরিবার।

হতে পারে এটা ময়ূরীর পরিকল্পনার কারণেই হয়েছে কিন্তু সৌরনীল‌ও নিজের স্ত্রীর প্রতি ভরসা রাখতে পারেনি। একবার‌ও মেঘকে বিশ্বাস করতে পারেনি। বলতে পারেনি মেঘ এই কাজ করতে পারে না। উপরন্তু অপমান, অসম্মানে তার জীবন নরকে পরিণত করেছিল। এমনকী মায়ের বাধ্য ছেলে সৌরনীল মায়ের কথা মতো মেঘকে ডিভোর্স দিয়ে তার দিদি ময়ূরীকে বিয়ে করতে ছুটেছিল।

আরও পড়ুনঃ পাষণ্ড হলেও ক্ষতি নেই! চাই সরকারি চাকুরে! ‘পরাগের সরকারি চাকরি! একবার ঝুলে গেলে নিশ্চিন্ত!’ সত্যি কথা বলে দিল প্রিয়াঙ্কা

কিন্তু যেই মাত্র ময়ূরীর আসল চেহারা তার ষড়যন্ত্রের কথা সবার সামনে প্রকাশ্যে চলে আসে অমনি পাল্টি খেয়ে গেছে সৌরনীল ও তার পুরো পরিবার। তারা এখন আদা জল খেয়ে মেঘের পিছনে পড়েছে। মেঘকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালবাসি ভালবাসি করে মেঘের মাথা খেয়ে ফেলছে সৌরনীল। মেঘ তাকে ভুলে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও মেঘের পা আঁকড়ে তাকে আবার পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সৌরনীল।‌ নেটিজেনরা বলছেন, এরপর মেঘ যদি সত্যি সত্যি নীলের জীবনে ফিরে যায় তাহলে আবার তাকে অপমান অসম্মান করতেই পারে সৌরনীল। কারণ সৌরনীল মেরুদণ্ডহীন, অত্যন্ত পরিমাণে একগুঁয়ে, ঢ্যাটা ছেলে।

Titly Bhattacharjee

তিতলি সাংবাদিকতা পেশায় বিগত চার বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। বিনোদন ক্ষেত্রে তার লেখনীতে আমরা সম্পৃক্ত।