ছোটপর্দার ‘মিঠাই’ (Mithai) থেকে বড় পর্দার ‘রুমি’ ধাপে ধাপে নিজের স্বপ্নের পথে হেঁটে চলেছেন নায়িকা সৌমীতৃষা কুন্ডু। ফেলে আসা পথে অসংখ্য স্মৃতি আঁকড়ে ধরছে তাঁকে। মনে পড়ছে বহু ভালো, খারাপ মুহুর্ত। তবুও সব ডিঙিয়ে এগিয়ে চলেছেন অভিনেত্রী। এখনও তাঁকে সবাই ‘মিঠাই’ নামেই ডাকে। বড়পর্দার নায়িকা হলেও টেলিভিশন তাঁকে এনে দিয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা।
আরো পড়ুন:রোজগারের টাকা দিয়ে এসব কী করেন মিঠাইরাণী? নিজের মুখে খোলসা করলেন অভিনেত্রী সৌমীতৃষা
জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরেই যাত্রা শুরু সৌমীতৃষার। একান্নবর্তী পরিবারের সুখ, দুঃখের গল্প মন জয় করে নেয় দর্শকদের। ‘উচ্ছেবাবু’ আদৃতর সঙ্গে সৌমীতৃষার কেমিস্ট্রিও নজর কাড়ে সবার। ধারাবাহিক শেষ হতে মনখারাপ দর্শকদের। আবার আসুক ‘মিঠাই 2’ দাবি জানাচ্ছেন নায়িকার অনুগামীরা।
তবে, ছোটপর্দায় বাঁধা থাকতে রাজি নন সৌমীতৃষা। ধারাবাহিক শেষ হতেই শুরু হয় তাঁর বড়পর্দার কাজ। অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করেন মিঠাই রানি। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি ‘প্রধান’-এ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেন সৌমীতৃষা। এই ছবিতে তাঁর চরিত্রের নাম রুমি। ছবিতে কাজের সময় সৌমীতৃষাকে প্রশ্ন করা হয়, তিনি মিঠাইকে মিস করেন নাকি। উত্তরে নায়িকা জানান, পুরনো স্মৃতি পেরিয়ে সামনে এবার তাকাতে চান তিনি।
তাহলে এতদিন পর কিসের এত মনখারাপ তাঁর? সৌমীতৃষার লেখা দেখা আলোচনা শুরু দর্শক মহলে। তবে কি নায়িকা হওয়ার আগের কোনোও ঘটনায় অনুতপ্ত অভিনেত্রী? নাকি ব্যক্তিগত জীবনের কোনো পুরনো ঘটনার মূল্য এতদিন পর বুঝতে পারলেন তিনি? আসলে এই সব প্রশ্নের মূলে রয়েছে সৌমীতৃষার বর্তমান পোস্টটি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করছেন অভিনেত্রী। যার ক্যাপশনে লেখা “মুহূর্তের মূল্য তুমি তখনই বুঝতে পারবে যখন তা স্মৃতি হবে।”
View this post on Instagram
পোস্ট দেখেই বোঝা যাচ্ছে এগুলি ‘প্রধান’ ছবির শ্যুটিং চলাকালীন তোলা ছবি। ছবির শ্যুটিংয়ের জন্য উত্তরবঙ্গে শ্যুটিং করতে গিয়েছিলেন মিঠাই। সেখানেই প্রকৃতির মাঝে নীল সাদা শাড়িতে নজর কাড়েন সৌমীতৃষা। সবুজ প্রকৃতি, নীল আকাশ ও পাহাড়ের মাঝে অভিনেত্রীর ছবি এর আগেই দেখেছেন অনুরাগীরা। সেই অ্যালবামের আরও বেশ কিছু ছবি এদিন পোস্ট করেছেন সৌমীতৃষা। তবে কি ‘প্রধানের’ শ্যুটিংয়ের দিনগুলিকেই মিস করছেন অভিনেত্রী? অন্ততঃ তাঁর ছবি দেখে তো তেমনটাই মত অনুরাগীদের।
