Bangla Serial

শেষ পর্বে মা হবে মেঘ! তার সন্তান হিসেবে ধারাবাহিকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রীকে!

হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরেই শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ইতিমধ্যেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে জানতে পেরে মন খারাপ হয়ে গিয়েছে ধারাবাহিকের ভক্তদের। নিজের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের আর দেখতে পাবেন না ভক্তরা এটা ভেবেই খারাপ লাগছে তাদের।

টিআরপিতে তেমন একটা প্রভাব ফেলতে না পারলেও জনপ্রিয়তায় ভাটা পড়তে দেয়নি এই মেগার চরিত্রাভিনেতারা। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি বর্তমানে দর্শকদের কাছে সেরা। ওটিটিতে যে ধারাবাহিকগুলি দর্শকদের দ্বারা সবথেকে বেশি পরিলক্ষিত হয়েছে তার মধ্যে সবার উপরেই আছে ইচ্ছে পুতুল ধারাবাহিক।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকটি শেষ হওয়ার একটা জল্পনা চলছিল টলি পাড়ায়। অবশেষে ধারাবাহিকের শেষ সম্প্রচারের তারির ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এর পর থেকেই দর্শকদের মনে বাসা বেঁধেছে একাধিক কৌতূহল। তারা জানতে ইচ্ছুক, ঠিক কি হতে চলেছে ধারাবাহিকের অন্তিম পর্বে। ওঠার কিভাবে শেষ হবে এই মেগা?

আরও পড়ুন- অয়ন বর্ষাকে উদ্ধার করতে গোটা দত্ত পরিবার একসাথে! বর্ষাকে উদ্ধার করতে এসে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ল পর্ণা!

এতদিন অবধি সেই নিয়েও নানা রকম মত প্রকাশ করতে দেখা যাচ্ছিল নেট পাড়ায়। তবে এইবার তার স্পষ্ট একটা ধারণা পেলো দর্শক মহল। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে যেটা দেখে দর্শকরা বুঝতে পেরেছেন যে ঠিক কি হতে চলেছে ধারাবাহিকের অন্তিম পর্বে। ধারাবাহিকের সমাপ্তিটা যাতে দর্শকরা সুন্দর ভাবে উপভোগ করতে পারেন তারই বেবস্থা করেছে কর্তৃপক্ষ।

ধারাবাহিকের অন্তিম পর্বে অনেকটা এগিয়ে যাবে গল্প। টাইম লিপ নেবে ইচ্ছে পুতুল। আর তার পরেই দেখা যাবে এক কন্যা সন্তানের মা বাবা হয়েছে মেঘ আর নীল। প্রকাশ পাওয়া ওই ছোট্ট ক্লিপটিতে এমনটাই পরিলক্ষিত হয়েছে। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় সবার চোখের কোলে জল নজর এড়ায়নি ভক্তদের। তবে ধারাবাহিকের শেষটা যে আনন্দে ভরিয়ে দিতে চলেছে দর্শকদের মন সে কথা বলার অপেক্ষা রাখেনা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন