Bangla Serial

অয়ন বর্ষাকে উদ্ধার করতে গোটা দত্ত পরিবার একসাথে! বর্ষাকে উদ্ধার করতে এসে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ল পর্ণা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuooler Modhu)। এই ধারাবাহিকে বর্তমানে চলছে ধামাকাদার এপিসোড। ধারাবাহিকের বিগত পর্বগুলিতে দেখা গিয়েছে, অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে মৌমিতা-অয়নের।কিডন্যাপারদের হাতে ধরা পড়ছে তাঁরা। সঙ্গে বর্ষাকেও ধরে নিয়ে গেছে কিডন্যাপারদের দল। বাংলা বর্ডার পেরিয়ে গুপ্ত ডেরায় সবাইকে লুকিয়ে রেখেছে ওস্তাদজীর দলবল।

এদিকে, কিডন্যাপারদের ধরতে ফাঁদ পাতে পর্ণারা। কিন্তু সেই চাল যায় বিফলে। কিন্তু বদ্ধপরিকর পর্ণা বলে, যেমন করেই হোক সে অয়ন-মৌমিতা ও বর্ষাকে খুঁজে বের করবেই। এদিকে, পুলিশ সূত্রে খবর মেলে কিডন্যাপারদের দল বিহারের কোনো এক গোপন ডেরায় লুকিয়ে রয়েছে।

পর্ণা ঠিক করে সে বিহার যাবে আর সেখান থেকেই সবাইকে উদ্ধার করে আনবে। কিন্তু কৃষ্ণা পর্ণার একটা কথাও বিশ্বাস করতে চায়না। কিন্তু পর্ণাও হাল ছাড়ার পাত্রী নয়, জেঠু ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বিহার রওনা দেয় সে। বিহারে গিয়ে একটা হোটেলে ওঠে তাঁরা। ঠিক হয়, আশপাশ থেকে ওই ওস্তাদজীর ব্যাপারে তথ্য জোগাড় করবে।

এদিকে, বর্ষা নিজের বোকামির জন্য নিজেকে দোষ দিতে থাকে। সে বলতে থাকে, বৌদিভাই আমায় বারণ করেছিল। আমি তাও কোনো কথা শুনিনি। তাই তো আজ আমার এই দুরবস্থা। অয়ন থামায় বর্ষাকে। বলে, এখানে এসব কথা বলার দরকার নেই। বর্ষা মনে মনে ভাবতে থাকে পর্ণা হয়তো ঠিক তাঁকে উদ্ধার করবে।

আরো পড়ুন: নিজের শরীরের ক্ষতি করে ময়ূরীকে রক্ত দিল মেঘ! সবাইকে মেঘের জন্য চিন্তা করতে দেখে আবার ক্ষেপে উঠল ময়ূরী!

ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ে বর্ষা। আর স্বপ্নের মধ্যে দ্যাখে, পর্ণা পুলিশ নিয়ে এসেছে। আর বিলায়েত সিংয়ের হাত থেকে তাঁকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়েই গুলি চালায় বিলায়েত সিং। গুলি খেয়ে লুটিয়ে পড়ে পর্ণা। দুঃস্বপ্ন দেখে চেঁচিয়ে ওঠে বর্ষা। অয়ন তাঁকে জিজ্ঞেস করলে বর্ষা বলে, স্বপ্নের মধ্যে সে বৌদিভাইকে গুলি খেয়ে লুটিয়ে পড়তে দেখেছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন