জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রতি শুরু হয়েছে এন আইডিয়াসের নতুন ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi)। মেয়ের জীবনের লড়াইয়ের পাশাপাশি এক মিষ্টি মধুর ভালোবাসার গল্পও ধারাবাহিকের মাধ্যমে তুলে ধরেছে প্রযোজনা সংস্থা। ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) এবং অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee)। দুপুর আড়াইটের স্লটে হলেও দর্শকদের মাঝে বিস চর্চায় উঠে এসেছে অমর সঙ্গী।
এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মোটর মেকানিক রাজের ভালোবাসার গল্প বেশ পছন্দ করছেন দর্শকরা। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ এক সাধারণ সৎ সেল্স গার্ল শ্রীর আত্মসম্মান এবং দুর্দান্ত চরিত্র দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। ইতিমধ্যেই ধারাবাহিকটির গল্প সাড়া ফেলেছে দর্বকদের মাঝে। ভুল বোঝাবুঝি দিয়ে শুরু মিথ্যের মোড়কে তৈরি সত্যিকারের ভালোবাসার গল্প পছন্দ করেছেন দর্শকরা।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শ্রীকে ভুলবশত শো রুমের মালিকিন ভেবে ফেলেছে রাজ। এদিকে রাজের পোশাকআশাক দেখে রাজকেও বড় বাড়ির ছেলে বলে ভেবে নিয়েছে শ্রী। বৃষ্টির রাতে শ্রী শো রুমের যাওয়ার পর থেকেই ভাগ্যক্রমে বারবার মুখোমুখি হয়ে এসে পড়ছে রাজ আর শ্রী। শ্রীকে প্রথম দেখেই মন দিয়ে ফেলেছে রাজ।
কি দেখা গেছে অমর সঙ্গীর নতুন প্রোমোতে?
তবে সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে চমকে যাবে সকলেই। ধারাবাহিকে আসছে নতুন চমক। ধারাবাহিকের নতুন ঝলকে দেখা গেছে শ্রীর বান্ধবীকে ঠকিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করছে রনি। আর সেকথা জানতে পেরেই বান্ধবীর হাত ধরে রনির বিয়ের মণ্ডপে এসে হাজির হয় শ্রী। কনের বাবা মাকে শ্রী বলে রনি তার বান্ধবীকে ঠকিয়েছে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সে। শ্রীর সাহস দেখে শ্রীকে মনে মনে সাব্বাসী দেয় রাজ। সঙ্গে এও বলে শ্রী শুরু শ্রী নয়, পুরো শ্রীদেবী।
আরও পড়ুন: মায়ের শেষকৃত্য সেরে তিলোত্তমার প্রতিবাদ মিছিলে শামিল হলেন অভিনেতা!
তবে বড় বাড়ির বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে যাচ্ছে দেখে রীতিমতো গর্জে ওঠে রনি।
রেগে গিয়ে শ্রীর ওপর হাত তুলতে যায় রনি। কিন্তু তখুনি রনির হাত ধরে নেয় রাজ। সে জানায় মেয়েদের সম্মান দিতে। নাহলে তার থেকে খারাপ কেউ হবে না। রাজের আচরণ দেখে অবাক যায় শ্রী। তবে কি এইভাবেই হবে শ্রী আর রাজের ভালোবাসার সূত্রপাত? এবার কি তবে রাজকে মন দেবে শ্রী? জানতে হলে দেখতে থাকুন অমর সঙ্গী।
