জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকি দাসের জনপ্রিয়তা। পর্দায় ফুলকি ও রোহিতের জুটি ভীষণ পছন্দ করছেন দর্শকরা। অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) ও অভিষেক বসুর (Abhishek Bose) অন স্ক্রিন রসায়ন বর্তমানে জমে ক্ষীর। আর শালিনীর আসল চেহারাটা রোহিতের সামনে আসার পর থেকেই ফুলকির প্রতি আরও দুর্বল হয়ে পরেছে রোহিত।
তবে বর্তমানে ফাঁস হয়েছে শালিনীর পর্দা। শালিনীর খেলা শেষ করে দিয়েছে ফুলকি। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করে শালিনীর মুখ থেকে সবটা বের করে এনেছে ফুলকি। আর সেইসবটাই ভিডিওর মাধ্যমে রেকর্ড করে নিয়েছে রোহিত। আর তারপরই শেষ হয় শালিনীর খেলা। সকলের সামনে ভিডিওর মাধ্যমে শালিনীর স্বীকারোক্তি তুলে ধরে রোহিত। যা দেখে চমকে যায় সকলে। যদিও ফুলকি স্পষ্ট বুঝতে পারে যে এইসবের পিছনে শুরু শালিনী নয়, রয়েছে জামাইবাবু ও ঈশিতা দিদিও। তারপরই কুলোর বাতাস দিয়ে শালিনীকে রায় চৌধুরী বাড়ি থেকে বিদায় করে ফুলকি।
তবে শালিনী বিদায় হতেই ফুলকি ব্যস্ত হয়ে ওঠে অংশু আর পারমিতাকে এক করার জন্য। তবে এবার শুধু ফুলকি একা নয়, ফুলকির পাশে রয়েছে রোহিতও। বৌদির জীবন সুন্দরভাবে গুছিয়ে দেওয়া জন্য এবার ফুলকিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে। আর সেই সুযোগও পেয়ে যায় শীঘ্রই। পারমিতার সঙ্গে যোগাযোগ করে তার পুরোনো বান্ধবী চিরঞ্জিত ও সোমা। পারমিতা ও অংশুকে তারা নিমন্ত্রণ করে তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে। তবে পারমিতা ও অংশুর সঙ্গে সেখানে যাওয়ার প্ল্যান করে ফুলকি আর রোহিতও।
বৃষ্টিতে রোমান্সে মাতল ফুলকি আর রোহিত
অনুষ্ঠানে গিয়ে একসঙ্গে কাপেল ড্যান্স করে রোহিত, শালিনী ও পারমিতা অংশু। চিরঞ্জিত ও সোমাও বুঝে যায় পারমিতা আর অংশুকে এক করার জন্যই এতসব কিছু করছে রোহিত আর ফুলকি। এরপরই সকলে চলে যায় খেতে। কিন্তু সেই ফাঁকেই ফুলকিকে নিয়ে রোহিত বেরিয়ে যায়। রোহিত ফুলকিকে জানায় ফুলকি এটি রোহিত থাকলে পারমিতা আর অংশু একসঙ্গে সময় কাটাতে পারবে না। এরপরই একটি গাড়ি করে বেরিয়ে যায় ফুলকি আর রোহিত। কিন্তু তারই মাঝে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভেজার জন্য বেরিয়ে গাড়ি থেকে নেমে যায় ফুলকি। আর তার পিছন পিছন যায় ফুলকি আর রোহিত। এদিকে পারমিতাকে নিয়ে বেরিয়ে যায় অংশু। কিন্তু প্রবল বর্ষণের কারণে খানিকটা গিয়েই আটকে যায় অংশু ও পারমিতার গাড়ি।
আরও পড়ুন: রনিকে জব্দ করে শ্রীর মন জিতে নিল রাজ! বাজিমাত অমর সঙ্গীর নতুন প্রোমো
কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?
বৃষ্টির কারণে একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয় অংশু ও পারমিতা। আর সেখানেই অংশুকে পারমিতা বলে অংশুর বিয়ে করা উচিৎ। পারমিতার কথা শুনেই চমকে যায় অংশু। সে পারমিতাকে বলতে থাকে কিভাবে এই ধরনের কথা অংশুকে বলল সে। এইদিকে পারমিতাও ভাবতে থাকে কেন সে রিকির নামটা অংশুকে বলতে পারছে না। কিন্তু হঠাৎই করিবর্গা ভেঙে পড়ে পারমিতার ওপর। তবে সেটাকে আটকে দেয় অংশু। কিন্তু তাতে ভীষণ ভাবে আহত হয়ে যায় সে। তড়িঘড়ি রোহিতদের সঙ্গে যোগাযোগ করে পারমিতা। অংশুকে নিয়ে আসা হয় হাসপাতালে। ডাক্তার জানায় অংশু প্রাণে বেঁচে গেছে। আর সেটা শুনেই ফুলকি জেঠুমণিকে জানিয়ে দেয় অংশু আর পারমিতার বিয়ের কথা। ফুলকির কথা শুনেই চমকে যান জেঠুমণি। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসবে পারমিতা? জানা যাবে আসন্ন পর্বে।
