Bangla Serial

মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে ফুলকি! ছদ্মবেশে রাজমহলে ফিরছে রুদ্র!

বাংলা টেলিভিশনের হিট ধারাবাহিক ‘ফুলকি’তে এখন টান টান উত্তেজনা! টিআরপি তালিকায় প্রতিদিন বাজিমাত করছে এই সিরিয়াল, আর হবে নাই বা কেন? একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে গল্প।

সাম্প্রতিক এপিসোডে দেখা গেল, ছোট রাণীর সব কুকর্মের পর্দাফাঁস করে দিল ফুলকি! আর তারপর আদালতের নির্দেশে ছোট রাণীকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। রাজমহলের ঘুঁটি যেন একেবারে উলটে গেল!

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 31 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি
৩১ জুলাই এপিসোড

আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হচ্ছে ফুলকির নতুন ইনিংস। এবার সে শুধুই রাজমহলের নয়, পুরো স্টেটের মানুষের দায়িত্ব নিতে চায়। এক প্রেস কনফারেন্সে ফুলকি ঘোষণা করে, এবার থেকে সে নিজে নজর রাখবে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়।

এই সময়েই হঠাৎ চমক! বিরোধী দলের নেত্রী সুনন্দা দেবী এসে হাজির হন ফুলকিকে শুভেচ্ছা জানাতে। এক তোড়া ফুল দিয়ে বলেন, “তোমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে।” সকলেই অবাক, এত বড় নেত্রী কেন হঠাৎ এলেন রাজবাড়িতে?

আসলে সুনন্দা দেবীর আসার উদ্দেশ্য একটাই—ফুলকিকে রাজনীতিতে আনতে চান তিনি। তাঁর দলের একজন সৎ, সাহসী নেতা দরকার, আর তার চোখে সেই উপযুক্ত মানুষ হল ফুলকি। যদিও শুরুতে ফুলকি একটু দ্বিধায় পড়ে। সে তো রাজনীতি বুঝে না, মানুষের সেবা করতেই চায় সে। তবে সুনন্দা দেবীর যুক্তি সোজা—”রাজনীতি থেকেই সবচেয়ে বড় সেবা করা সম্ভব।”

ফুলকি তখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। লাবণ্য-ধানুরা তো সুনন্দা দেবীকে ভালোভাবেই চেনে। লাবণ্য স্পষ্ট বলে দেয়, “ফুলকি যা মনে করে ঠিক, সেটাই করে। ওকে কেউ জোর করে কিছু করাতে পারে না।” সুনন্দা দেবীও বলে যান, “আমি সেই দিনটার অপেক্ষায় থাকব।”

এদিকে ছোট রাণীর পতনের পর তার দলের সদস্যরা চরম বিপাকে। এতদিন যা বেআইনি রোজগারে চলত, সেটা বন্ধ হয়ে গেছে। এখন তারা বুঝে উঠতে পারছে না কী করবে। তখনই তাদের সঙ্গে যোগাযোগ করে রুদ্র—হ্যাঁ, সেই রুদ্র, যাকে সবাই মৃত ভাবছে! রুদ্র রাজি হয়ে যায় ছদ্মবেশে ফিরে এসে ফুলকির ক্ষতি করতে।

অন্যদিকে, ফুলকি রাজমহলবাসীর কাছে পৌঁছতে শুরু করেছে সরাসরি। সে তৈরি করে একটা চিঠির বাক্স, যেখানে মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারবে। এই উদ্যোগে অনেকেই খুশি হলেও, কেউ কেউ এখনও সন্দিহান—কারণ ছোট রাণী যা ক্ষতি করেছে, তাতে সবাই এখন দ্বিধায়।

আর তখনই, সুনন্দা দেবীর প্রস্তাবে অবশেষে রাজি হয়ে যায় ফুলকি। সিদ্ধান্ত নেয়, এবার থেকে সে শুধু কথা বলবে না, কাজও করবে—মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে।

আরও পড়ুনঃ অবশেষে নিজের খু’নিকে হাতের নাগালে পেল জগদ্ধাত্রী! হারিয়ে যাওয়া কুড়ি বছরের শোধ নিল তুলল নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব!

এখন প্রশ্ন একটাই—রুদ্র কি সত্যিই ফুলকির ক্ষতি করতে পারবে? না কি ফুলকি তার বুদ্ধি আর সাহস দিয়ে এবারও সবাইকে চমকে দেবে? জানতে হলে চোখ রাখতেই হবে ‘ফুলকি’র পরের এপিসোডে!

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন