এই সপ্তাহের টিআরপি তালিকা যেন এক কথায় নাটকীয়! একাধিক ধারাবাহিকে এসেছে গুরুত্বপূর্ণ মোড়, কোথাও দেখা যাচ্ছে চমকপ্রদ প্লট টুইস্ট, আবার কোথাও নতুন চরিত্রের আগমনে পাল্টে যাচ্ছে গল্পের রং। দর্শকরাও যেন নতুন করে জড়িয়ে পড়ছেন তাঁদের পছন্দের ধারাবাহিকগুলির সঙ্গে। ফলে TRP চার্টে বেশ কিছু অদলবদল দেখা গেছে এই সপ্তাহে।
এই মুহূর্তে শীর্ষস্থান দখল করে বসে রয়েছে পরশুরাম, যার রেটিং ৭.২! ধারাবাহিকটির ধারাবাহিকতা, স্টোরিলাইন এবং অভিনয়ের মান একত্রে এনে দিয়েছে দর্শক হৃদয়ের মন জয়। পৌরাণিক গল্পে আধুনিক দৃষ্টিভঙ্গি যোগ হওয়ায়, ছোট থেকে বড়—সব দর্শকগোষ্ঠীর কাছেই এটি এখন ফেভারিট।
দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ও পরিণীতা, উভয়ের স্কোর ৬.৯। ফুলকির লড়াই, প্রতিবাদ এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত হওয়ার যাত্রা দর্শকদের অনুপ্রেরণা জোগাচ্ছে। অপরদিকে পরিণীতার ধীরস্থির প্রেম, প্রতিশোধ আর পারিবারিক জটিলতার গল্পও দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী ও রাণী ভবানী নিজেদের জায়গা ধরে রেখেছে ৬.৮ রেটিং নিয়ে। ‘চিরসখা’ ৬.৫ পেয়ে রয়েছে চতুর্থ স্থানে, যেখানে সম্পর্কের নানা টানাপোড়েন তৈরি করেছে আবেগঘন মুহূর্ত। অন্যদিকে রাঙামতি, ৬.৩ স্কোর নিয়ে শেষ পাঁচে জায়গা ধরে রেখেছে।
আরও পড়ুনঃ মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে ফুলকি! ছদ্মবেশে রাজমহলে ফিরছে রুদ্র!
সবচেয়ে বেশি আলোচনা হলেও আশানুরূপ ফল করতে পারেনি দাদামণি। মাত্র ৫.১ রেটিং নিয়ে তালিকায় অনেকটাই নিচে অবস্থান করছে ধারাবাহিকটি। তবে নির্মাতারা নতুন ট্র্যাক আনছেন বলেই খবর, যার ফলে পরের সপ্তাহে হতে পারে চমক। এখন দেখার, কোন ধারাবাহিক TRP লড়াইয়ে টিকে থাকতে পারে আর কে ছিটকে যায় খেলাচ্যুত!
