Bangla Serial

শত্রুপক্ষের কড়া শাস্তি! ফুলকিকে অপমানের জবাব! রুদ্র ঈশিতার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিল ফুলকি

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন একেবারে জমজমাট পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের প্রিয় হয়ে রয়েছে। টিআরপি তালিকাতেও এটি সবসময় প্রথম সারিতেই দেখা যায়। প্রতিটি এপিসোডেই নতুন নতুন মোড়ে ভরা উত্তেজনা দর্শকদের পর্দার সামনে আটকে রাখছে। আর গতকালের পর্বে দেখা গেল এমনই এক রোমাঞ্চকর ঘটনা, যা দেখে দর্শকদের নিঃশ্বাস আটকে গেছে।

এপিসোডের শুরুতেই দেখা যায়, ঈশিতা ফের রাজমহলে এসে তার আগের মতোই শয়তানি শুরু করেছে। সরাসরি ফুলকিদের চ্যালেঞ্জ করতে থাকে সে। ফুলকির মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন—ঈশিতা আবার কীভাবে এখানে এলো? রাতের খাবারের সময় ফুলকি লক্ষ্য করে ঈশিতা আর অভিরূপের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ঘটনা। যদিও সবার সামনে সে কিছু না বললেও, পরে পিয়ালকে সবটা খুলে জানায়। তখনই ঈশিতাকে শিক্ষা দেওয়ার ফন্দি আঁটে ফুলকি।

এরপর চুপি চুপি পিয়ালকে নিয়ে ঈশিতার ঘরে ঢোকে ফুলকি। হাতে থাকে বিচুটি পাতা। পরিকল্পনা মতো বিছানার উপর সেগুলো ছড়িয়ে দেয় তারা। পিয়াল প্রথমে একটু ভয় পেয়েছিল, কারণ যদি ব্যাপারটা বাইরে ফাঁস হয় তবে ফুলকির ভাবমূর্তি খারাপ হবে। বিশেষ করে সামনে ফুলকি ভোটে দাঁড়াতে চলেছে। কিন্তু তবুও নিজের অপমানের প্রতিশোধ নিতে ফুলকি পিছিয়ে আসেনি।

ওদিকে রোহিত ফুলকির খোঁজ করছিল, কিন্তু কী করছে ফুলকি, সে বিষয়ে তার কিছুই জানা ছিল না। শেষে অনেক প্রশ্নের পর রোহিত বুঝে ফেলে ফুলকি নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে। যদিও সে বারবার ফুলকিকে এসব থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল, তবুও ফুলকি নিজের মতো করে কাজ করে গেছে। এদিকে ঈশিতা সন্দেহজনকভাবে রুদ্রর সঙ্গে পরিকল্পনা করছিল কীভাবে ফুলকিকে সর্বনাশ করা যায়। ফুলকি দরজা ধাক্কাতে থাকায় রুদ্র পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। ফুলকি ঘরে ঢুকে তল্লাশি চালালেও কিছুই খুঁজে পায়নি।

শেষে যখন ঈশিতা বিছানায় শুয়ে পড়ে, তখনই বিচুটি পাতার জ্বালায় কাহিল হয়ে ওঠে। রাগে ক্ষিপ্ত হয়ে ফুলকিকে অপমান করতে থাকে সে। কিন্তু ফুলকি এখন আর আগের মতো সাধারণ মেয়ে নয়, সে রাজকুমারী। নিজের অপমান সহ্য করতে না পেরে রুদ্র ও ঈশিতাকে ফাঁসির সাজা শুনিয়ে দেয়। এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আগামী পর্বে সত্যিই কি তাদের ফাঁসি হবে নাকি নতুন কোনো মোড় আসবে গল্পে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন