Bangla Serial

ফুলকির তীক্ষ্ণ প্রশ্নে কুপোকাত মন্ত্রী! স্বাধীনতা দিবসে মুখোশ খুলল মিথ্যের

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ফুলকি একের পর এক টানটান ঘটনায় দর্শকদের আটকে রেখেছে পর্দায়। এবারের গল্পটা আরও জমজমাট।

সাম্প্রতিক পর্বে দেখা গেছে, রোহিত আর ফুলকি হাসপাতালে গিয়ে অভিরূপকে দেখে আসে। সেখানে রুদ্র আবার আগের মতো নাটক শুরু করে— যেন সবাই তার প্রতি সহানুভূতিশীল হয়। ফুলকির সন্দেহে রুদ্র ভয় পায়, তবে আপাতত ক্ষমা পেয়ে ভাবে বেঁচে গেল। কিন্তু ফুলকি আসলে তাকে নজরে রাখতেই এই নাটক করল।

পরের দিন রুদ্র দলের অফিসে গিয়ে জানায়, ফুলকি প্রায় তাকে ধরে ফেলেছিল, তাই কিছুদিন লুকিয়ে থাকতে হবে। কিন্তু দলের মন্ত্রী তাকে রাজি করায় না, কারণ ভোট আসছে আর রুদ্র ছোট রাজকুমারকে সাহায্য করছে। শেষমেশ ঠিক হয়, স্বাধীনতা দিবসে বড় আয়োজন হবে— মন্ত্রী পতাকা তুলবেন আর ভোটের জন্য ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেবেন।

আরও পড়ুনঃ বেরিয়ে এলো আসল খুনির পরিচয়! মুখার্জি পরিবারের অনুষ্ঠানে জগদ্ধাত্রীকে টার্গেট করেছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী!

অনুষ্ঠানের দিন মঞ্চে উঠে মন্ত্রী শুরু করলেন বড় বড় ভাষণ— চাকরি, সাইকেল, বাইক, সবই দিবেন বলে আশ্বাস। কিন্তু ফুলকি তো এসব মিথ্যে কথায় বিশ্বাসী নয়। সে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেয় মন্ত্রীর দিকে। মন্ত্রী জবাব দিতে গিয়ে জড়িয়ে পড়েন। শেষে ফুলকি তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয় এবং পতাকা তুলতে দেয় না। স্পষ্ট জানিয়ে দেয়— “যেদিন সত্যিই মানুষের ভালো করতে পারবেন, সেদিন পতাকা তুলবেন। তার আগে নয়।” শেষে ফুলকি নিজেই পতাকা তুলে শপথ নেয় মানুষের পাশে থাকার। দর্শকেরা বলছেন, এই দৃশ্যই যেন সিরিয়ালের আসল হাইলাইট।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন