Bangla Serial

বেরিয়ে এলো আসল খুনির পরিচয়! মুখার্জি পরিবারের অনুষ্ঠানে জগদ্ধাত্রীকে টার্গেট করেছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী!

জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, দুর্গা সঙ্গে সঙ্গে কৌশিকীকে ফোন করে জানায় সে এখানে এসে একজনের প্রেমে পড়েছে। আর দুর্গার মুখের ভাষা তো জানাই আছে, তার ভাষা শুনে ছেলেটিও ঘাবড়ে যায়। কৌশিকী বারবার এরকম পাগলামি করতে না করে। কিন্তু দুর্গা তো কোন কথা শোনার মেয়েই নয়, তার নাকি প্রথম দেখাতে ছেলেটিকে ভালো লেগে গেছে। ছেলেটির নাম ঋষভ মৈত্র। মা বাবার নাম, বাড়ির ঠিকানা সবকিছু জেনে কৌশিকীকে জানায়। তারপরে ছেলেটিকে ফুল দিয়ে নিজের নাম্বার দিয়ে ফোন করতে বলে।

এদিকে বাড়িতে যখন বৈদেহি জানতে পারে দুর্গা প্রেমে পড়েছে তখন তা নিয়ে হাসাহাসি করতে থাকে। বৈদেহি মনে করে দুর্গা কোনদিনও প্রেম করতেই পারে না। দুর্গার চাল চলন, কথাবার্তা, পোশাক-আশাক দেখে কেউ তার কাছে আসবেনা। কোন ছেলেই তার প্রেমে পড়বে না। কিন্তু কৌশিকী জানায় দুর্গা আসলে খাঁটি সোনা তার চালচলন পোশাক আশাকে দেখে যদি কেউ তাকে বিচার করে তাহলে সেটা তার ক্ষতি। যদি কেউ বুঝতে পারে দুর্গা কতটা ভালো মেয়ে তাকে আর কোনদিনও ছেড়ে যেতে পারবে না।

দুর্গা প্রেমে পড়েছে সেটা জানতে প্রেমে মেহেন্দি আর চন্দ্রনাথ হাসাহাসি করতে থাকে। তারা মনে করে দুর্গা ভালোবাসার অযোগ্য। দুর্গাকে কেউ ভালবাসতেই পারে না। দুর্গাকে যে ভালবাসবে যে বিয়ে করবে সে শুধুমাত্র মুখার্জি পরিবারের সম্পত্তি দেখেই আসবে। কিন্তু কৌশিকী তাদের সবাইকে সাবধান করে দেয় দুর্গাকে নিয়ে একটা বাজে কথা না বলতে। কারণ তাদের মতো মানসিকতা সকলের নয়। দুর্গা ভালবাসতে জানে তাদের মত এত ঘোরানো মন নয় দুর্গার।

আরও পড়ুনঃ ড্রাগ মেশানো কফির রহস্য ফাঁস, তুর্যের আসল চেহারা সামনে আনল পারুল

এরপরে হঠাৎ করে কৌশিকীর কাছে এক অজানা নাম্বার থেকে ফোন আসে। কৌশিকী ফোন তোলার পরে ওপার থেকে জগদ্ধাত্রীর আরেক শত্রু সাবধান করে দেয়। জানায় অডিটরিয়ামে তার লোক গুলি চালিয়েছিল একটুর জন্য জগদ্ধাত্রী বেঁচে গিয়েছে। তিনি বুঝতে পারেনি দুর্গা এবং জগদ্ধাত্রী অবিকল একই দেখতে। জগদ্ধাত্রীর জন্যই তিনি জেলে গিয়েছেন, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। তাই জগদ্ধাত্রীকে তিনি ছেড়ে দেবেন না। সাবধান করে দেয় কৌশিকীকে। কৌশিকী এই খবর জানার পরে স্বয়ম্বুর কাছে ছুটে যায় এবং জানায় জগদ্ধাত্রীকে সেদিন যে টার্গেট করেছিল সে ফোন করেছিল এবং তিনি ভুল করে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী। কিন্তু স্বয়ম্বু বুঝতে পারে না কে এই অজানা শত্রু। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন