জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি( Phulki )। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় যে রুদ্ররূপ সান্যাল জড়িয়ে আছে সেটা নিয়ে পুরো নিশ্চিত ফুলকি এবং অংশুমানরা কিন্তু তাদের হাতে কোন প্রমাণ নেই সেই কারণে তারা পুরো বিষয়টিকে প্রমাণ করতে পারছে না। কিন্তু ফুলকি সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক সে সত্যিটা সামনে আনবে আর রুদ্ররূপের করা এই অন্যায়ের প্রতিকার করবে।
ফুলকি আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর/phulki today full episode 18 September-
‘ফুলকি’ ধারাবাহিকের শুরুতেই আজকে দেখা যায় ফুলকি লাবুর বাড়িতে আসে জিলিপি ও সিঙ্গারা নিয়ে আর খাবারের ঐ প্যাকেটের মধ্যে ফোনের কভারটা রেখে দিয়ে যায়। লাবু বলে আমার কিন্তু খুব ভয় করছে ফুলকি বলে, দিদিভাই তোমার ভয় পেলে হবে না তোমাকে সাহসের সাথে সবটা করতে হবে যেমন আমি করছি। এরপর রুদ্র ফুলকিকে দেখে বলে, ‘কী ব্যাপার সকাল সকাল ফুলকি দাস এখানে?’ ফুলকি তখন বলে, জামাইবাবু আপনার জন্য একটু জিলিপি চপ সিঙ্গারা নিয়ে এসেছি!

রুদ্র তো এইসব কথা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলে, আমার জন্য এনেছো? কিন্তু আমি তো জানতাম তুমি আমাকে একদমই পছন্দ করো না? ফুলকি বলে, না না এটা একদমই নয়, আমি আপনার সাথে মাঝেমধ্যে একটু খুনসুটি করি এই যা। এই বলে ফুলকি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফুলকি চলে যাওয়ার পরে ঈশিতা সেখানে আসে, লাবু ঈশিতা কী খাবে জিজ্ঞেস করলে ঈশিতা বলে কফি নিয়ে এসো! কিন্তু কফি দিতে গিয়ে লাবু কফিটা পুরো ঈশিতার গায়ে ঢেলে দেয়।
ঈশিতা বলে, এ বাবা পুরো শাড়িটা নষ্ট হয়ে গেল! অন্যদিকে রুদ্র বলে, লাবু তুমি আগে এইসব কাজ এত যত্ন নিয়ে করতে! এখন কী করছো? লাবু তখন বলে, সরি, আমি ও ফুলকির মতো তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলেছি। এরপর রুদ্র বাড়ি থেকে গাড়ি করে বেরিয়ে যায় আর অংশুমানের লোক কথাটা ফোন করে তাকে জানিয়ে দেয়। অংশুমানের কথামত ফুলকি তখন ঈশিতার ফোন নিয়ে প্রস্তুত হয়ে যায়। তাদের পরিকল্পনা অনুযায়ী ঈশিতার ফোন থেকে ফুলকি ফোন করে রুদ্রকে
এরপর ঈশিতার গলা করে জিজ্ঞেস করে, অংশুমান দা তো সব জায়গায় দেবদাস মাইতিকে খুঁজে বেড়াচ্ছে! যদি দেবদাস মাইতিকে তারা খুঁজে পেয়ে যায়! তাহলে কী হবে? আমার খুব ভয় করছে! রুদ্র তখন বলে এত সহজ নয়, গোলাপবাগান থেকে দেবদাস মাইতির খোঁজ পাওয়া এত সহজ নয়। এইভাবে রুদ্রর পেট থেকে আসল কথা বার করে নিল ফুলকিরা। পারমিতা সত্যি অবাক হয়ে গেল এটা শুনে যে এত বড় একটা ঘটনার মধ্যে রুদ্ররূপ সান্যাল আছে তার মধ্যে এতোটুকু হলেও বিশ্বাস ছিল রুদ্র এমন একটা অন্যায় করবে না।
আরও পড়ুন: হকি স্টিক হাতে জি বাংলার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী! জমে যাবে চ্যানেলের আসন্ন মেগা!
এরপর ফুলকি, রোহিতরা চলে গেল দেবদাস মাইতিকে নিয়ে আসতে। গাড়িতে অপেক্ষা করছে তমাল। অন্যদিকে অংশুমান চলে গিয়েছে সেই জায়গায় যেখানে আজকের রুদ্রর জনসভা আছে। সেখানে লাবু, পারমিতা, ধানু থেকে শুরু করে অন্যান্য সবাই চলে গিয়েছে। অংশুমান জানে ফুলকি ঠিক সময় দেবদাস মাইতিকে এখানে নিয়ে আসবে! অন্যদিকে ফুলকি আর রোহিতের পিছনে গুন্ডা পড়ে গেলে ফুলকি তাদেরকে মারপিট করে ধরাশায়ী করে দেয়।
