Bangla Serial

হঠাৎই নায়িকার জীবনে নেমে এল অন্ধকার! ধারাবাহিক থেকে সরে যেতে বাধ্য হলেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশনের যে সমস্ত নায়িকারা প্বার্শচরিত্রে অভিনয় করেও ভীষণ জনপ্রিয় হয়েছেন তার মধ্যে অন্যতম তিনি। নিজের অভিনয়ের দক্ষতাতেই প্রধান নায়িকা না হয়েও বারবার দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। অভিনয় শুরু করেছিলেন ‘ভাগ্যলক্ষ্মী’ ( Bhaggolokkh) ধারাবাহিকের মাধ্যমে। এরপর তাকে দেখা যায় জি বাংলার (zee bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (khelna bari) তে। সেখানে ডক্টর কথাকলি বসুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলারই আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে'(kon gopone mon veseche) তে প্রিয়াঞ্জলি চরিত্রে।

তার প্রেমের খবর নিয়েও চলে জোর জল্পনা। তার প্রেমিকও জনপ্রিয় অভিনেতা। তাকে চিনতে কারোর বাকি নেই। ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল এই প্রেম কাহিনীর। সমাজ মাধ্যমে প্রায়ই একসাথে থাকার ফটো ,ভিডিও শেয়ার করেন দুজনেই। আদরে- সোহাগে ভরা পোস্ট দেখলেই বোঝা যায় তাদের প্রেমের চাকা গড়াচ্ছে গড়গড়িয়ে।

জি বাংলা, Zee Bangla, জনপ্রিয় ধারাবাহিক, popular show, কোন গোপনে মন ভেসেছে, Kon gopone mon veseche

কথা হচ্ছে অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। এই ধারাবাহিকে প্রিয়াঞ্জলি চরিত্রে অভিনয় করছেন অস্মিতা। তার প্রেমিক প্রারব্ধি সিনহা। তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে জয়ের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে যখন অস্মিতা সবকিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলেন তখনই তার জীবনে নেমে এল দুঃসংবাদ।

হঠাৎই অভিনেত্রী অস্মিতা জীবনে ঘনিয়েছে অন্ধকার কালো মেঘ। অস্মিতাকে হয়ত আর দেখা যাবে না ধারাবাহিকের পর্দায়। এই খবর শুনে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন তার অনুরাগী এবং ছোট পর্দার দর্শকরা। কি ঘটেছে অস্মিতার জীবনে? অভিনেত্রী নিজেই সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন সে কথা।

আরও পড়ুন: রুদ্রের চালেই রুদ্রকে কিস্তিমাত! অনেক বড় প্রমাণ পেল ফুলকি!

অভিনেত্রী অস্মিতা জানিয়েছেন, তার একটি অপারেশন হয়েছে। এবং অপারেশনের জন্য তার ১২ খানা সেলাই হয়েছে। কি কারণে অপরেশন হয়েছে সে বিষয়ে না জানা গেলেও এই অবস্থায় অভিনেত্রী এখন বেশ কিছুদিন অভিনয় করতে পারবেন না বলেই জানা যাচ্ছে। তাকে সম্পূর্ণ বেড রেস্টের নির্দেশ দিয়েছেন ডাক্তাররা। নিজেরেই কঠিন সময় পাশে পেয়েছেন মা এবং প্রেমিক প্রারব্ধিকে। অভিনেত্রী অস্মিতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সেটাই চাইছেন তার অনুরাগী এবং ছোট পর্দার সকল দর্শকরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন