Phulki Today Episode 27 May: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)।ধারাবাহিকটি বর্তমানে টেলি পর্দার চর্চিত একটি মেগা।ধারাবাহিকের নায়ক রোহিত মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে বেঁচে আছে। প্রাণপ্রিয় বক্সিংকেও নিজের জীবন থেকে বাদ দিয়েছে রোহিত।
ফুলকি আজকের পর্ব ২৭ মে (Phulki Today Episode 27 May)
রোহিতের স্ত্রী ফুলকি বিয়ের পর থেকেই প্রতিজ্ঞা করেছে যে, রোহিতকে সে কলঙ্কমুক্ত করবে। রোহিতের জীবনের আসার পর তাঁর জীবনকে বদলে দিয়েছে ফুলকি। ফিরিয়ে দিয়েছে বক্সিংকে। ফুলকি রোহিতের ছাত্রী। ’স্যারকে’ ভালোবাসা ও শ্রদ্ধা দুই করে সে। ধারাবাহিকে বর্তমান পর্বে দেখা যাচ্ছে রোহিতকে কলঙ্কমুক্ত করতে দিল্লি যাবে ফুলকি। দিল্লি থেকে অপ্রত্যাশিতভাবে ম্যাচের জন্য ডাক পায় সে। এবার তো রহস্যের কিনারা করেই ছাড়বে, বদ্ধপরিকর ফুলকি।
ফুলকি দিল্লি পৌঁছতে সেখানে চলে আসে শালিনী। ফুলকির মনে হতে থাকে একটা প্ল্যান নিশ্চয় আছে আর সেই প্ল্যানে জড়িয়ে রয়েছে শালিনী। বিষয়টা সন্দেহজনক মনে হতে থাকে ফুলকির। শালিনীর ওপর নজরদারি চালাতে থাকে ফুলকি। তবে হাল ছাড়তে নারাজ সে। কোন না কোনো ভাবে ঠিকই এই রহস্যের শেষ সে দেখে ছাড়বে।
এরপর ধারাবাহিকের পর্বে দেখা যায়, দিল্লি পৌঁছে সেখানে ঘুরতে বেরোয় রোহিত, লাবু, ধানসিঁড়ি ও ফুলকি। ঘুরতে বেরিয়ে ফুলকিকে কাঁচের চুড়ি কিনে দেয় তাঁর স্যার তথা রোহিত। শুধু তাই নয়, সেই চুড়ি কিনে ফুলকিকে নিজের হাতে পরিয়েও দেয় সে। রোহিতের কাণ্ড দেখে অবাক হয়ে যায় ফুলকি। রোহিত ফুলকিকে বলে, এসবের চক্করে ফুলকি নিজের বক্সিং ভুলে যাচ্ছে। কিন্তু ফুলকি আশ্বস্ত করে সে কিছুই ভোলেনি তাঁর সবই মনে আছে।
আরও পড়ুনঃ “নেমন্তন্ন করতে ভুলে গিয়েছিল বোধ হয়”- চর্চা থেকে সমালোচনা, প্রেম থেকে রাজনীতি সব মিলিয়ে অকপটে সৌমিতৃষা!
স্যারের কিনে দেওয়ার চুড়ি নিয়ে এবার শালিনী ম্যাডামের কাছে চলে যায় ফুলকি। আর গিয়ে বলতে থাকে, এই দেখুন শালিনী ম্যাডাম স্যার আমাকে চুড়ি কিনে দিয়েছে। আর এই দুলটাও। আপনাকে কোনদিন এরকম কিছু কিনে দিয়েছে স্যার? ফুলকির কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে শালিনী। রোহিত বলে শালীন যেন এসব কথা গায়ে না মাখে। কিন্তু শালিনী বলে ফুলকি সবসময় তাঁর সঙ্গে কম্পিটিশন করে। এটা সে মোটেই বরদাস্ত করবে না।
