Bangla Serial

পালাতে পারলো না ফুলকি! জামাল ভাইয়ের হতে ধরা পড়লো সে! তাকে খুঁজতে ছুটে এলো রোহিত!

এই মুহূর্তে বাংলা বিনোদনের সবথেকে জনপ্রিয় চ্যানেল গুলির মধ্যে একটি জি বাংলার (Zee Bangla) পর্দায় সফলভাবে সম্প্রচারিত হচ্ছে ‘ফুলকি’ (Phulki)। সেই শুরু থেকেই দর্শকদের কাছে এই ধারাবাহিকটির জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এই ধারাবাহিকের নবাগতা নায়িকার অভিনয় মুগ্ধ করেছে দর্শক মহলকে। যত দিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয় হচ্ছে এই মেগা। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনেক বড় বিপদের মুখে পড়েছে বা বলা ভালো নিজের থেকেই সে বিপদের মুখে ঝাঁপ দিয়েছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। তার একমাত্র উদ্দেশ্য হলো ধারাবাহিকের নায়ক রোহিতকে পুরনো সমস্ত কলঙ্ক থেকে মুক্ত করা। আর সেটা করতে গিয়েই একেবারে বাঘের খাঁচায় ঢুকে পড়েছে ফুলকি। সে জামাল ভাই নামক এমন একজনের ডেরায় চলে গিয়েছে যেখানে তার আসল পরিচয় ফাঁস হলে তার মৃত্যু অবধি ঘটতে পারে।

ফুলকি আজকের পর্ব ১ জুন (Phulki Today Episode 1 June)

ফুলকিকে ধরে ফেললো জামাল ভাই

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ওষুধটা নেওয়ার সময় জামাল ভাইয়ের বলা সমস্ত কথা নিজের ঘড়িতে রেকর্ড করে নেয় ফুলকি। নির্ভয়ে নিজের সমস্ত কুকীর্তির কথা বলে দেয় জামাল ভাই। ফুলকি যেটা চেয়েছিল সেটা অবশেষে সফল হয়। সে আর সময় অপচয় না করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে জামাল ভাইয়ের বলা কথা গুলোই ভাবতে থাক।

এদিকে, জামাল ভাইয়ের একজন চেলা তাকে বলে, একবার যেনো সে রাজাবাবুকে ফোন করে নিশ্চিত হয়ে নেয় যে ওই মেয়েটা তারই লোক। রুদ্রকে ফোন করে মেয়েটার বিবরণ দিতেই রুদ্র ভয় পেয়ে যায়। সে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে যেন মেরে ফেলা হয়। রুদ্র নিশ্চিত হয়ে যায় ওই মেয়েটা ফুলকি দাস ছাড়া আর কেউ হতে পারে না। জামাল ভাই সাথে সাথে ফুলকির পিছু নেয় আর তাকে ধরে ফেলে। ফুলকির মাথায় মেরে তাকে তুলে নিয়ে যায় তারা।

আরও পড়ুনঃ ছোটেলালের সাহায্যে জায়গা মত পৌঁছে গেলো ফুলকি! জামাল ভাইয়ের সব কথা রেকর্ড করে নিলো সে!

অসহায় হয়ে পড়লো রোহিত

অন্যদিকে বাসন্তী আর জিয়া ঘরে এসে দেখে ছোটেলাল পালিয়ে গেছে। তারা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি সে রোহিতকে ডেকে সবটা জানায়। সব শুনে রীতিমতো ভয় পেয়ে যায় রোহিত। সে তাড়াতাড়ি তমাল পিয়াল ধানসিঁড়ি লাবু সবাইকে নিয়ে চলে যায় সেই জায়গাতে যেখানে ফুলকি গিয়েছে। জামাল ভাইয়ের বাড়িতে গিয়ে কোনো খোঁজ পায় না রোহিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন