জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ আবারও ফিরল নতুন উত্তেজনা ও রহস্য নিয়ে। একের পর এক চমক দিয়ে দর্শকদের চোখ টেলিভিশন স্ক্রিনে আটকে রাখছে এই ধারাবাহিক। এবার সামনে এল এক দুর্ধর্ষ প্রোমো—যা দেখে সোশ্যাল মিডিয়া তো বটেই, দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে গা ছমছমে উত্তেজনা।
প্রোমোতে দেখা যাচ্ছে, অনেক বছর পর অবশেষে রাজমহলে ফিরেছেন *বড় রাজা। রাজপরিবার ও প্রজাদের কাছে আবারও তিনি ফিরে পেয়েছেন নিজের স্থান ও সম্মান। রাজ্যাভিষেক হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে, আর তার পাশেই চলছে *নৃসিংহদেবের পূজা। চারিদিকে আনন্দ-উৎসবের আবহ। কিন্তু হঠাৎ করেই সেই মুহূর্তে আবির্ভাব ঘটে এক রহস্যময় সাধকের। তিনি সবার সামনে বড় রাজার দিকে আঙুল তুলে বলেন— “শ্মশানচারি এই রাজা! ওর আগমনে অপবিত্র হয়েছে দেবস্থান। এবার নেমে আসবে অনাচার।”

এই কথাগুলি যেন বাজ পড়ার মতো নেমে আসে ফুলকির মনে। আসলে পুরো ঘটনাটাই সে দেখে স্বপ্নে! কিন্তু সেই স্বপ্নই হয়ে ওঠে এক অশনি সংকেত। কারণ, নৃসিংহদেবের মন্দিরে লুকিয়ে আছে এক অজানা গভীর রহস্য। কী সেই রহস্য? কারা জড়িয়ে আছে এই ষড়যন্ত্রে? সেই খোঁজেই এবার পথে নামছে ফুলকি।
এর আগে ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী, *ফুলকি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করেছে যে সে বড় রাজার মেয়ে। রাজপরিবারের উত্তরাধিকার হিসেবে তার জায়গা সে পেয়েছে। শুধু তাই নয়, *ছোট রাণীর ষড়যন্ত্রও সে ফাঁস করে দিয়েছে। রুদ্রকে গুলি করার মিথ্যে মামলায় জেলে যেতে হলেও, শেষমেশ ফুলকিই প্রমাণ করে দেয় যে সবটাই ছিল ফাঁদ।
এক কথায়, নিজের জন্মপরিচয়, বাবার অধিকার আর রাজমহলের সম্মান—সব ফিরে পেয়েছে সে।
এখন প্রশ্ন একটাই—নতুন এই স্বপ্ন কি শুধুই দুঃস্বপ্ন, না কি তা ভবিষ্যতের সংকেত? নৃসিংহদেবের মন্দিরে কী এমন গোপন সত্য লুকিয়ে রয়েছে যা রাজপরিবারকে আবারও বিপদের মুখে ফেলতে পারে?
আরও পড়ুনঃ ম’রণ ফাঁদে দুর্গা! দিব্যা সেনের ষ’ড়যন্ত্রের শিকার হয়ে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল স্বয়ম্ভু জগদ্ধাত্রীর সন্তান!
সব উত্তর মিলবে আগামী এপিসোডে। আর তার আগেই এই প্রোমো দর্শকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে! দর্শকদের মতে, “এটাই তো ফুলকির আসল জাদু—একটা পর্ব শেষ না হতেই পরেরটার জন্য বসে থাকা!”
