Bangla Serial

হৈমন্তীকে নিয়ে নতুন ছক কষছে রুদ্র! নোংরা প্ল্যানে জল ঢেলে বাজিমাত করল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। এই ধারাবাহিকে দেখা যায় যে, পারমিতা আর অংশুমানের বিয়ে হয়ে গেলেও তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব রয়েই গেছে আর অন্যদিকে রায় চৌধুরী বাড়িতে হৈমন্তী নতুন ঝামেলা সৃষ্টি করেছে। এদিকে পারমিতা অংশুমানের ফুলশয্যা দেখে ফুলকি আর রোহিত ও নিজেদের ফুলশয্যাটা করে নেয়।

Phulki 8 September full episode update /ফুলকি ৮ ই সেপ্টেম্বর পুরো পর্ব-

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে, পারমিতা ফুলকিকে বলে জানো ফুলকি আমার মনে হয় আমার এই বিয়েটা না করলেই ভালো হতো। আমি বারবার অংশুমানকে কষ্ট দিয়ে ফেলছি। আমি এখন‌ও পুরোপুরি ভাবে তথাকে ভুলতে পারি নি, আমি বারবার অংশুমানের সামনে তথার নাম করে ফেলছি আর অংশুমান তাতে কষ্ট পাচ্ছে। ফুলকি তখন পারমিতাকে বোঝায়, এমনটা যে কোন‌ও সম্পর্কেই হয়।

Phulki 7 September full episode update

ফুলকি তখন বলে,আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমার ‌ও মনে হতো ওই যে আমি বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিতাম ওই কাজটাই আমার জন্য ঠিক ছিল। কিন্তু তারপর সময় যেতে যেতে আমি সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। তুমিও নিজেকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। পারমিতা তখন বলে ফুলকি তুমি এত বড় হয়ে গেছো মুখে কথার খ‌ই ফুটছে।

ওদিকে রায়চৌধুরী বাড়িতে হৈমন্তীর জন্য পুরোহিত মশাই মন্দিরের ঠাকুরের ভোগ প্রসাদ পাঠিয়েছে যেটা দেখে মাস্টার মশাই খুব রেগে গেছে আর বলছে, এইসব নাটক আর কতদিন চলবে? তখন হৈমন্তী বলছে, আমার জীবনটা তোমার নাটক মনে হচ্ছে? তোমার মেজ বউয়ের পরিবার তো আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল। এই নিয়ে দুজনের মধ্যে বিস্তর কথা কাটাকাটি হয় এবং রেগে গিয়ে হৈমন্তী ঘরে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে।

হৈমন্তী ব্যাগ পত্র নিয়ে রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার আগে কেউ যাতে তাকে খুঁজতে যেতে না পারে সেই কারণে ঘরের দরজা লাগিয়ে দিয়ে যায়। রোহিত বলে আমি ব্যালকনি দিয়ে দেখছি কিন্তু জেঠুমনি তাকে মানা করে, ফুলকি তখন লাবুকে ফোন করে জিজ্ঞেস করে জেঠিমা ওখানে গেছে কিনা? কিন্তু লাবু জানায়, না , ফুলকি তখন ভাবে তাহলে হয়তো মন্দিরে গেছে।

জেঠিমা পথে যেতে রুদ্র তাকে দেখে নেয় ও জেঠিমাকে দেখে গাড়িতে তুলে নেয়। জেঠিমা তাকে বলে, আমি এটা কিছুতেই মানতে পারছি না আর রুদ্র মনে মনে ভাবতে থাকে এইবার মাকে কাজে লাগাতে হবে, মাকে যদি আমি ঠিক করে কাজে লাগাতে পারি তাহলে রায়চৌধুরী বাড়িকে কিছুটা হলেও শেষ করা যাবে। অন্যদিকে হৈমন্তী বলে মেজ বউয়ের পরিবার আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল আমি এটা কিছুতেই মানতে পারছি না। ওদিকে ফুলকি রোহিতকে খোঁজ নিতে বলে জামাইবাবুর অফিসে জেঠিমা গিয়েছে কিনা রোহিত জানায় হ্যাঁ।

আরও পড়ুনঃ হৃদানের জীবনে ফিরে এল অতীতের! ডায়মন্ডের হাত থেকে পড়ে গেল সংসারের লাটাই!

এরপর রোহিতরা যায় জেঠিমাকে ফিরিয়ে আনতে। কিন্তু রুদ্র ঘাড় নাড়ায় আর জেঠিমা নাহ করে দেড় তখন জেঠু মনির অসুস্থতার কথা বললে জেঠিমা যেতে রাজি হয়। ফুলকি বলে জামাইবাবু এখানেও একটা নোংরা প্ল্যান করছিল সেটা আমি বুঝতে পেরে গেছি আর এই প্ল্যান আমি কিছুতেই সফল হতে দেব না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন