Bangla Serial

রাই অনির্বাণের ডিভোর্স দিয়েই কি শেষ হয়েছে মিঠিঝোরা? কি হতে চলেছে অন্তিম পর্বে?

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial) । ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।

আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক। মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান। সেই নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প।

আরেকদিকে অনির্বাণের জীবনে তার অতীতের এক পুরোনো বন্ধু ফিরে এসেছে। সেই নিয়ে রাই অনির্বাণের জীবনে ঝামেলা অশান্তি হচ্ছে প্রতিদিন। খুব শীঘ্রই ধারাবাহিক শেষ হতে চলেছে। কিন্তু এখনো ধারাবাহিকে ভালো কিছু দেখাচ্ছে না। সবচেয়ে জঘন্য এপিসোড দেখানো হচ্ছে। রাইয়ের মানসিক পরিস্থিতি এতটাই খারাপ যে সে নিজের মেয়ের সাথেও খারাপ ব্যবহার করছে। আর যার জন্য অনির্বাণের সাথে দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে রাইয়ের। এতটাই তিক্ততা বেড়েছে তাদের সম্পর্কে যে দর্শক এই ধারাবাহিক আর দেখতে চাইছেন না।

কিছুদিন আগেই জানা গিয়েছে খুব শীঘ্রই শেষ হচ্ছে মিঠিঝোরা ধারাবাহিকটি। আর ধারাবাহিকটি কিভাবে শেষ হতে চলেছে সেই নিয়ে দর্শকদের মনে অনেক রকম প্রশ্ন ভিড় করেছে। এক একজন দর্শকের এক একরকম দাবি ধারাবাহিক শেষের গল্প নিয়ে। কয়েকজন দর্শকের দাবি অনুযায়ী জানা গিয়েছে রাই অনির্বাণের ডিভোর্স দিয়ে শেষ হতে চলেছে ধারাবাহিকটি।

সন্তান জন্মের পর রাইয়ের জীবনে নেমে এসেছে মানসিক দুর্যোগ। সে এখন ‘পোস্টপার্টেম ডিপ্রেশনের’ শিকার। তার মন খারাপ, অস্থির আর সন্দেহপ্রবণ হয়ে উঠেছে সিমি-অনির্বাণকে ঘিরে। রাইয়ের এমন অবস্থায় একটুও সহানুভূতির জায়গা না রেখে দূরে সরে যাচ্ছে অনির্বাণ। সংসার করার ইচ্ছেই আর নেই বলে জানিয়ে দিয়েছে সে। বরং বন্ধু সিমিকে ডেকে বলেছে, সে ডিভোর্স দিতে চায়।

আরও পড়ুনঃ ফুলকির গর্ভে সন্তান, আর সেই ছোট্ট প্রাণের উপরেই নেমে এল বিপদ! দুর্ধর্ষ মোড় আজকের পর্বে, শ্বাসরুদ্ধকর চমক একের পর এক!

তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মেয়ে বিল্লিকে নিয়েই সুখে সংসার করবে রাই-অনির্বাণ। শেষে সব ভুল বোঝাবুঝি কাটিয়ে কাছাকাছি আসবে রাই-অনির্বাণ। কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা দেখতে হলে চোখ রাখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকের উপর। তবে আপনারা কি চান? কেমন ভাবে ধারাবাহিকটি শেষ হলে ভালো লাগবে আপনাদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন