বর্তমানে বাংলা টেলিভিশন জগতের দুজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং তিতিক্ষা দাস (Titiksha Das)। এনাদের মধ্যে একজন ইতিমধ্যেই ছোট পর্দা থেকে লাফ মেরেছেন বড় পর্দায়। আর সেখানেও নিজের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী সৌমি অর্থাৎ সবার প্রিয় মিঠাই রানী।
আর অন্যদিকে, জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকদের মধ্যমণি হয়ে উঠেছে মেঘ অর্থাৎ তিতিক্ষা দাস। এর আগেও ধারাবাহিকের কিছু কম জনপ্রিয় চ্যানেলে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে তবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের মধ্যে দিয়েই সবার মাঝে ছড়িয়ে পড়েছে তিতিক্ষা।
View this post on Instagram
বাংলা টেলিভিশন (Bengali television) জগতে রাজ করতে গেলে প্রত্যেকটি অভিনেতা-অভিনেত্রীরই অভিনয় দক্ষতা থাকার পাশাপাশি সুদর্শন হওয়াটাও আবশ্যিক হয়। আর সেই দিক থেকে এই দুই অভিনেত্রী (তিতিক্ষা এবং সৌমিতৃষা) এক কথায় অনন্য। যে কোন পোশাকে যেকোনো লুকে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম এই দুই তারকা।
দর্শকরা হামেশাই দেখে থাকবেন, ভক্তরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রিয় অভিনেত্রীদের মধ্যে কে বেশি সুন্দরী সেই নিয়ে ভোট করে থাকেন। আর এইবার সেই ভোটে সামিল হয়েছে মিঠাই রানী এবং মেঘ। দুজনের পরনেই রয়েছে একই রঙের একটি সুন্দর শাড়ি। আর শাড়িতে দুজনেই হয়ে উঠেছেন মোহময়ী। তাকে ছেড়ে কাকে দেখবেন সেটাই ভেবে উঠতে পারছেন না দর্শকমহল।
View this post on Instagram
আরও পড়ুনঃ মেঘের জন্য ঠিক করা পাত্রকে চোখে হারাচ্ছে ময়ূরী! আবার বোনের জীবনে নতুন সমস্যা শুরু করবে সে!
দুজনের পরনেই নেটের কালো শাড়ি। সৌমির পরনে কালো ফুল স্লিভ ব্লাউজ এবং চুলে খোঁপা। তেমন কোন অলংকার নেই অভিনেত্রীর দেহে। অন্যদিকে তিতিক্ষার পরনে স্লিভলেস ব্লাউজ। এলো চুলে হালকা গয়নায় সেজে উঠেছেন তিনি। দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া বড়ই মুশকিল হয়ে পড়েছে ভক্তদের কাছে। আপনার কাছে কে বেশি সুন্দরী? মেঘ নাকি মিঠাই?
