জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। জি বাংলার হিট মেগার লিস্টে ইতোমধ্যে নাম তুলেছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, বহু বাধা বিপত্তি পেরিয়ে ‘মেঘনীলের’ বিবাহ সম্পন্ন হয়েছে। অন্যদিকে হাজতবাস করছে ময়ূরী। তিলে তিলে নিজের অপরাধের শাস্তি পাচ্ছে সে। কিন্তু তাতেও শিক্ষা হয়নি ময়ূরীর এবার তাঁর লক্ষ কিভাবে নতুন করে মেঘনীলের জীবনে ফের ঝড় তোলা যায়।
জেল থেকে জামিন পেয়েই লালের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ময়ূরী। মেঘের শ্বশুরবাড়িতে পা রাখতে লালকেই তুরুপের তাস বানায় সে। মিথ্যা প্রেমের নাটক করে লালকে বশ করে ময়ূরী। সে ঠিক করে লালের স্ত্রীর পরিচয়েই বাড়িতে পা রাখবে সে। মেঘ আর নীলের যত কাছাকাছি থাকবে, ততই তাঁদের ক্ষতি করা সহজ হবে।
পরিকল্পনা মতোই এগোতে থাকে ময়ূরী। লাল সেই জালে পা দিয়ে দেয়। ময়ূরীকে ভালোবেসে বিয়ে করে লাল। তারপর নতুন বউ হয়ে মেঘনীলের বাড়ি পা রাখে ময়ূরী। কিন্তু এখন ময়ূরীর প্রতি সবাই সাবধান। সবাই জানে মনে মনে ময়ূরী কতটা হিংসা করে মেঘকে। প্রতিহিংসা পরায়ণ ময়ূরীর থেকে সাত হাত দূরে থাকে মেঘ।
এদিকে গল্প এগিয়ে গিয়েছে ছয় মাস। মেঘ এখন ছয় মাসের গর্ভবতী। বাড়ির সবার চোখের মণি মেঘকে নিয়ে সবার চিন্তা। সবাই মিলে আরও বেশি আদর যত্ন করতে থাকে মেঘের। অন্যদিকে সবার ভালোবাসা মেঘ পাচ্ছে দেখে হিংসায় জ্বলে যায় ময়ূরী। মেঘের ক্ষতি করতে চেয়েও তার কোনোও ক্ষতি করতে পারছে না কেন! সেই রাগে ঘরময় তছনছ শুরু করে ময়ূরী।
আরো পড়ুন: রক্ত দিতে গিয়েই ভয়ঙ্কর রোগের শিকার মেঘ! রক্তের অভাবে মরতে বসল ময়ূরী, কোন মেয়েকে বাঁচাবে অনিন্দ্য?
এমন সময় লাল ঘরে সেই চলে আসে। ময়ূরী আর ভালোমানুষের মুখোশটি পরে থাকতে পারেনা। লাল ময়ূরীকে বলে, তুমি তো ভালো হয়ে গিয়েছিলে। তবে কেন এমন আচরণ করছো? ময়ূরী তখন বলে লাল তুমি খুব বোকা জানো তো, আমি মোটেই ভালবউ হব বলে এ বাড়িতে আসিনি। এসেছি মেঘের ক্ষতি করতে। আর তোমাকে আমি ভালোবাসি না। বরং তোমাকে ঘুঁটি করেই এ বাড়িতে এসেছি আমি। তখন লাল ময়ূরীর স্বরূপ চিনতে পারে। আর সে বলে, আমার জীবন থাকতে বৌদিভাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না।
