Bangla Serial

রূপ ভয়ে লেজ গোটালেও নাছোড় ময়ূরী! মেঘের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করে দিল সে!

বর্তমান সময়ে দাঁড়িয়ে যে‌ ধারাবাহিকটি জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয়তা এবং দর্শকপ্রিয়তার নিরিখে তুমুল রকম ভাবে জায়গা করে নিয়েছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। এই মুহূর্তে বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে হট ফেভারিট হয়ে উঠেছে এটি। বাংলা টেলিভিশন প্রেমীরা আর এখনই ধারাবাহিক মজে রয়েছেন।

আসলে উত্তেজক গল্প আর দারুণ অভিনয়ের কারণে এই মুহূর্তে ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্প উত্তেজনার এমন পর্যায় পৌঁছেছে যে এই ধারাবাহিকটি কোন‌ওভাবেই মিস করতে চান না দর্শকরা। আসলে ধারাবাহিকের গল্পের আকর্ষণ এমনই। এই ধারাবাহিকের প্রতিটা পর্বই এখন তীব্র পরিমাণে উত্তেজনায় ভরপুর।

আর সেই উত্তেজনার কারণেই দর্শক এই ধারাবাহিকটি দেখছেন আর সেই কারণ বশতই এই মুহূর্তে টিআরপি তালিকায় দারুণ নম্বর পাচ্ছে এই ধারাবাহিকটি। প্রায় এক বছর হতে চলল এই ধারাবাহিকের বয়স। কিন্তু টিআরপি তালিকায় এই ধারাবাহিকের নম্বর কিন্তু বেশ ভালো‌। খারাপ, একঘেয়ে ধারাবাহিকের তকমা ঝেড়ে ফেলে এখন ছুটে চলেছে এই ধারাবাহিকটি।

উল্লেখ্য, এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শকরা জানেন যে অপরাধ করেও বেল পেয়েছে রূপ। আর তারপরই মেঘের ক্ষতি করতে তৎপর হয়ে উঠেছে সে। কারণ মেঘের জন্যই জেলে গিয়েছিল সে। এছাড়াও মেঘের উপর তার রাগ অনেক দিনের। ইতিমধ্যেই আমরা দেখেছি মেঘের জীবন তছনছ করে দেওয়ার জন্য নতুন পরিকল্পনা করা শুরু করে দিয়েছে রূপ। আর সে দলে টেনে নিয়েছে ময়ূরীকে।

দু’জনে মিলে এখন মেঘের জীবন নষ্ট করার পরিকল্পনা করে। এমনকি মেঘকে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। সৌরনীলকে পাওয়ার জন্য, বাবা-মায়ের চোখে ভালো হয়ে ওঠার জন্য নিজের ছোট বোনকেও মেরে ফেলতে সে দুবার ভাবছে না। এমনকি মুখোশ পরে মেঘের ঘরে গিয়ে তাকে শাসিয়ে পর্যন্ত এসেছে সে।

কিন্তু এবার পুলিশ কেস হ‌ওয়ায় সে ভয় পেয়েছে। সে গিনিকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে দিয়ে ক্রিমিনাল কেস তোলানোর চেষ্টা করে চলেছে। তবে মেঘের জীবন নষ্ট করতে মরিয়া মেঘ। সে এতটুকু পিছিয়ে না এসে বরং নতুন করে মেঘের ক্ষতি করার চেষ্টা করছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন