Bangla Serial

মেঘের গুরুজি কেসের তদন্ত করাতে উপর মহলে যাচ্ছেন! ভয়ে, চিন্তায় গলদঘর্ম ময়ূরী! উপযুক্ত শাস্তি হোক চাইছেন দর্শকরা

একেবারে জমজমাট জি বাংলার অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় চলা ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul) । ইতিমধ্যেই টেলিপাড়া জুড়ে এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত‌ও একেবারে টানটান উত্তেজনায় ভরা পর্ব চলছে এই ধারাবাহিকে। বাংলা টেলিভিশন প্রেমীরা বুঁদ হয়ে রয়েছেন এই ধারাবাহিকে।

আর হবেন নাই বা কেন? কোন ধারাবাহিকের গল্প যদি দর্শকদের আকর্ষণ করে তাহলে দর্শকরা তো সেই ধারাবাহিক দেখার প্রতি আলাদা টান অনুভব করবেনই। আর সেটাই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রে। এই ধারাবাহিকের গল্পে আমরা দেখেছি, আপন মায়ের পেটে দিদি যে কখনও এইরকম শত্রু হয়ে উঠতে পারে, এইভাবে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠতে পারে তা ময়ূরীকে না দেখলে বোঝার উপায় নেই। ছোট থেকেই মেঘের ওপর রাগ, হিংসা ময়ূরীর। বারবার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মেঘের ক্ষতি করার চেষ্টা করেছে সে। এবার সে মেঘের সামাজিক সম্মানহানি করার চেষ্টা করে।‌

মেঘের খাবারে নেশার দ্রব্য মিশিয়ে জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে নিজের ছোট বোনকে প্রথমে অপদস্থ করে ময়ূরী। প্রতিটা খবরের কাগজে রসালো করে ছাপায় মেঘের কথা। যদিও ময়ূরীর ভাবনায় ছিল এই ঘটনার পর মেঘের সামাজিক সম্মানহানি হবে সে নিজেকে ঘরে গুটিয়ে নেবে কথা বলা বন্ধ করে দেবে সবার সঙ্গে, একা থাকা শুরু করবে। কিন্তু তেমনটা হয়নি। এই অসম্মান, অপমান মেনে নিতে পারেনি নরম মনের মেঘ।

তার জন্য তার বাবা-মায়ের অসম্মান হচ্ছে। এই পৃথিবীতে তার প্রয়োজন ফুরিয়েছে এই সব ভেবে আ’ত্ম’হ’ন’নে’র চেষ্টা করে মেঘ। আর এই ঘটনার পর বেজায় ভয় পেয়ে যায় ময়ূরী। কারণ মেঘের এই পদক্ষেপ তার পরিকল্পনার বাইরে ছিল। মেঘ আ’ত্ম’হ’ত্যা’র চেষ্টা করায় এই ঘটনার তদন্ত আর‌ও জোরালো হবে ভেবে ভয় কাঁটা হয়ে গেছে ময়ূরী।

আসলে মেঘের গানের গুরুজি অমর চক্রবর্তী নামি দামি একজন মানুষ। পুলিশ থেকে মন্ত্রী উপরমহলে হাত রয়েছে তার। আর মেঘকে উপযুক্ত ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য এবার উপর নাহলে তদ্বির করবেন তিনি বলে কথা দিয়েছেন মেঘের বাবা অনিন্দ্য বাবুকে। একইসঙ্গে এই খবর তিনি জানিয়ে দিয়েছেন মিডিয়াকেও। এই ঘটনার কথা জানার পর ময়ূরী ভয়ে ত্রস্ত হয়ে গেছে। কারণ গভীর তদন্ত হলে তাদের চক্রান্তের কথা উঠে আসবে। সেই জন্য সেই সাবধান করতে যায় রূপকে। কিন্তু এই বিষয়ে একেবারেই ভাবলেশহীন রূপ। ময়ূরী রূপকে বলে সে বলে দেবে সে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না।‌ তখনই রূপ নিজের ফোনের রেকর্ডিং শুনিয়ে দেয় ময়ূরীকে যেখানে গোটা পরিকল্পনার কথা রূপের সঙ্গে ভাগ করে নিতে শোনা যায় ময়ূরীকে। আর তা শুনে রীতিমতো আরও ভয় পেয়ে সে ময়ূরী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন