জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। এই ধারাবাহিকটি সম্প্রতি গল্পে আশ্চর্য পরিবর্তন এনেছে। মেঘনীলের বিয়ের সময় থেকেই ধুমতানা পর্ব চলছে ‘ইচ্ছে পুতুলে’। যদিও বন্দুক হাতে গুলি চালিয়েও ‘মেঘনীলের’ ক্ষতি করতে পারেনি ময়ূরী।জেলে বসে দিন কাটিয়েও শান্তি হয়নি! এখন কিনা মেঘের সন্তানের ক্ষতি করতে চাইছে সে।
মেঘের শ্বশুরবাড়িতে কিভাবে ঢোকা যায়, ভাবতে থাকে ময়ূরী। জেল থেকে জামিন পেয়েই সে হাত করে লালকে। ভালোবাসার জালে লালকে ফাঁসিয়ে মেঘনীলের বাড়িতে পা রাখে ময়ূরী। এদিকে গল্প এগিয়ে গিয়েছে ছয় মাস। মেঘ ছয়মাসের গর্ভবতী। তাঁকে বিশেষ যত্নে রাখছে নীলের পরিবার।
মেঘকে যত্নে থাকতে দেখে হিংসায় জ্বলে পুড়ে যায় ময়ূরী। মেঘের সন্তানের ক্ষতি করতে নিত্য নতুন ফন্দি আঁটে সে। কিন্তু নীলের বাড়ির সবাই এখন বিশেষ সাবধান। ময়ূরীকে তাঁরা ঘেঁষতেই দিচ্ছে না মেঘের কাছে। কিছুতেই মেঘের ক্ষতি করা যাচ্ছে না! রাগে, ক্ষোভে অন্ধ হয়ে যায় ময়ূরী।
নিজের ঘরে এসে তছনছ শুরু করে সে। সেই সময় লাল ঘরে চলে আসে। লাল তখন ময়ূরীকে বলে, তুমি তো ভালো হয়ে গিয়েছিলে ময়ূরী! তবে কেন এমন আচরণ করছো? ময়ূরী তখন উত্তর দেয়, শোনো লাল তুমি খুব বোকা জানো তো, আমি মোটেই তোমার ভালো বউ হব বলে এই বাড়িতে আসিনি। এসেছি শুধুমাত্র মেঘের ক্ষতি করতে।
আরো পড়ুন: মা হচ্ছে পর্ণা জানতে পেরে নিজের মনের পরিবর্তন ঘটালো কৃষ্ণা! বাবুর সন্তানকে নিয়েই এবার পাল্টে যাবে বৌমা শাশুড়ির সমীকরণ!
ময়ূরীর কথা শুনে অবাক হয়ে যায় লাল। সে বোঝে ময়ূরীকে বিশ্বাস করে ফের কতবড় ভুল করেছে সে। ময়ূরী মোটেই শোধরাবার পাত্রী নয়। তোমাকে আমি ভালোবাসি না। বরং তোমাকে ঘুঁটি করেই এ বাড়িতে এসেছি আমি। তখন লাল প্রচন্ড লেগে যায় আর বলে, আমি বেঁচে থাকতে বৌদিভাই এর তাঁর সন্তানের কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না।
