Bangla Serial

তিস্তার প্রেমে গোপনে মন ভাসলো অনিকেতের! অনিকেত জেনে গেল তিস্তাই আসলে শ্যামলী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya)। এই ধারাবাহিকটি অল্প কয়েকদিনেই দর্শক মন জয় করেছে। এই ধারাবাহিকের পর্বে দেখা যায়, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে হয়েছে অনিকেত ও শ্যামলীর। বিয়ের পর থেকে অনিকেত একদিনের জন্যও শ্যামলীকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনা। কারণ সে জানে তাঁর ভাই কিঞ্জলের মৃত্যুর জন্য দায়ী শ্যামলী।

এদিকে, জোড়াবাড়ির সবার চক্ষুশূল হয়ে ওঠে শ্যামলী। সারাক্ষণ সবার অপমান সয়েও অনিকেত স্যার ও জোড়াবাড়ির ভালো চেয়ে এসেছে সে। বারবার স্যারের বিপদে ছুটে এসেছে শ্যামলী। তবুও তাঁর মর্যাদা নেই জোড়াবাড়িতে। সে কেবল অবহেলার পাত্র। তবে এবার নতুন এক ছদ্মবেশ নিল শ্যামলী। তাঁর নতুন পরিচয় হয়েছে তিস্তা।

সোশ্যাল মিডিয়ায় তিস্তার নামে নতুন অ্যাকাউন্ট খোলা হয়। সমাজমাধ্যমে তিস্তার সঙ্গে বন্ধুত্ব হয় অনিকেতের। ধীরে ধীরে তিস্তার চোখের মায়ায় জড়িয়ে পড়ে অনিকেত। কথা বলতে বলতে সে ভালোবেসে ফেলে রহস্যময়ী তিস্তাকে। এরপর সে তিস্তার সঙ্গে দেখা করতে চায়। কারণ সে প্রেম নিবেদন করতে চায় তিস্তাকে।

শ্যামলী সবটা জানায় প্রিয়াকে। প্রিয়া তখন নতুন করে সাজিয়ে দেয় তিস্তাকে। ওড়না দিয়ে মুখ ঢেকে অনিকেতের সামনে যায় তিস্তা। অনিকেত তখন তিস্তাকে তাঁর মুখ দেখাতে বললে তিস্তা অস্বীকার করে। তখন অনিকেত বলে, বেশ, তুমি যেদিন চাইবে সেদিনই তোমার মুখ আমি দেখবো। কারণ আমার কাছে মনের সৌন্দর্যটাই আসল।

আরও পড়ুনঃ মেঘের গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে এবার নতুন চাল ময়ূরীর! লালকে ফাঁসিয়ে বিয়ে করে বিপদে পড়ল ময়ূরী!

অনিকেতের কথা শুনে তিস্তা ওরফে শ্যামলী বলে, সত্যিই কি আপনি তাই মানেন? তিস্তার কন্ঠস্বর শুনে অনিকেত ভাবে এই গলা সে আগেও শুনেছে। তিস্তা ওরফে শ্যামলী চলে যাওয়ার আগে একবার ঘুরে তাকায় অনিকেতের দিকে। তখনই অনিকেত বলে ওঠে, বুঝতে পেরেছি তিস্তা তুমিই আসলে শ্যামলী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন