বৃহস্পতিবার মানেই স্টুডিওপাড়ায় চাপা উত্তেজনা। প্রকাশ্যে এল বাংলা বিনোদন চ্যানেলের ধারাবাহিকগুলি (Bengali Serial) টাটকা সাপ্তাহিক রিপোর্ট কার্ড। টিআরপি (Trp) তালিকায় এই সপ্তাহেও বিরাট কোনও বদল নেই। আইপিএল ও লোকসভা নির্বাচনের (Lok Sabha) জোড়া ফলায় বিদ্ধ পর্ণা-কথারা। কিন্তু বেঙ্গল টপার হওয়ার দৌড়ে একজন অন্যজনকে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ।
কত নম্বর পেয়ে তালিকায় কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক
টিআরপি তালিকায় বেহাল দশা জগদ্ধাত্রীর। জ্যাস ম্যাজিক ফিকে হতে শুরু করেছে দর্শকদের মনে। মাস দুয়েকের মধ্যে পয়লা স্থান হাতছাড়া হয়েছে তার। চলতি সপ্তাহে দেখা নেই প্রথম তিনেও। ৫.৯ নম্বর নিয়ে পাঁচে জ্যাস স্যানাল ও মুখার্জি পরিবার। চতুর্থস্থানে যৌথ ভাবে রয়েছে জি-এর কোন গোপনে মন ভেসেছে ও স্টার জলসার কথা। দু’পক্ষের প্রাপ্ত নম্বর ৬.২। গত কয়েক সপ্তাহ বেশ ভাল ফল করছিল গীতা। টিআরপি তালিকায় প্রথম তিনের মধ্যে পোক্ত জায়গা করেছিল এই ধারাবাহিক। বর্তমানে টিআরপিতে পতনও হয়েছে বেশ খানিকটা।
মাত্র ০.১-এর ব্যবধানে গীতা ও শ্যামলীকে হারিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে কথা। যত সপ্তাহে বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। তবে এ সপ্তাহে কথার হাতছাড়া হল পয়লা স্থান। কথার প্রাপ্ত নম্বর ৬.৩।
৬.৫ নম্বর নিয়ে ফের দ্বিতীয় স্থানে ফুলকি। আহামরি নম্বর না হলেও, ৬.৯ নম্বর নিয়ে মে মাসের তৃতীয় সপ্তাহের বেঙ্গলটপার নিম ফুলের মধু। পর্ণার জীবনে শুরু হ্য়েছে দ্বিতীয় ইনিংস। অতীত ভুলে ফের নতুন অবতারে মাঠে পর্ণা। শুধু ধারাবাহিকের প্লটে নয়, টিআরপিতেও জোরদার কামব্যাক করেছে দত্ত পরিবারের ওঠানামার গল্প।
এক নজরে সেরা ৫-এর তালিকা-
প্রথম- নিম ফুলের মধু (৬.৯)
দ্বিতীয়- ফুলকি (৬.৫)
তৃতীয়- কথা (৬.৩)
চতুর্থ- কোন গোপনে & গীতা এলএলবি (৬.২)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৯)
