Bangla Serial

হঠাৎ ধরা পড়লো জয়িতার খুনি! আসল সত্যিটা প্রমাণ করার চ্যালেঞ্জ নিলো ফুলকি! আরো ভয়ানক হয়ে উঠল রুদ্র!

যতদিন যাচ্ছে রহস্য আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের দর্শকদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। মামলার সমাধান হলেও নতুন রহস্যের সূত্রপাত ঘটেছে। আর সেই রহস্য উদঘাট করতে উঠে পড়ে লেগেছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। টিআরপি তালিকাতেও বেশ ভালো জায়গায় রয়েছে ধারাবাহিকের নাম।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ঈশিতা ধরা পড়ে যায়। অনেক বুদ্ধি খাটিয়ে সবার সাথে কথাবার্তা বলে ফুলকি ইশিতার মুখোশ সবার সামনে টেনে খুলে দেয়। ফুলকি ভেবেছিল যেভাবে কান টানলে মাথা আসে ঠিক সেই ভাবেই রুদ্রর নামটাও ঈশিতার সাথে বেরিয়ে আসবে। কিন্তু রুদ্র এতটাই চালাক যে নিজের গায়ে এতোটুকু আঁচ লাগতে দেয়নি।

ফুলকি আজকের পর্ব ২২ মে (Phulki Today Episode 22 may)

ধরা পড়লো জয়িতার খুনি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবাই মিলে খাওয়া দাওয়া করছে এমন সময় সেখানে চলে আসে অংশুমান। সে সবাইকে বলে, জয়িতার খুনি ধরা পড়েছে। সে যখনই জানতে পেরেছে ছন্দক মজুমদার বেকসুর খালাস হয়ে গিয়েছে তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই খুনি। কিন্তু পুলিশ তাকে ধরে নেয়। এরপর ওই ব্যক্তি অর্থাৎ বংশী সবটাই স্বীকার করে। যদিও এই কথাগুলো একেবারেই বিশ্বাস হচ্ছিল না ফুলকির।

রুদ্রর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো ফুলকি

হঠাৎ করে পাঁচ বছর পর জয়িতার খুনির ধরা পড়ার বিষয়টা একেবারেই হজম করতে পারেনা ফুলকি। তার বারবার মনে হতে থাকে এর মধ্যে নিশ্চয় কিছু ভেজাল রয়েছে। এরপর সেখানে রুদ্র চলে আসে। ফুলকি তখন রুদ্রকে সরাসরি বলে, তার মুখে এক আর মনে আর এক। সে খুব ভালো করেই জানে জয়িতাকে রুদ্রই মেরেছে। রুদ্র তখন রোহিতের সামনেই ফুলকিকে বলে, এখন আর মুখের কথায় কিছু হয় না। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে ফুলকি প্রমাণ করে দেখাক। ফুলকি কথা দেয় সে প্রমাণ করেই ছাড়বে।

রোহিতের খুশিতেই ফুলকির খুশি

অরুণার স্কুলের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই জন্য স্কুল কর্তৃপক্ষ রোহিতকে আমন্ত্রণ জানাতে আসে। সে বলে রোহিতকে ওই অনুষ্ঠানে থাকতেই হবে এবং বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিতে হবে। শুধু তাই নয় ফুলকি ধানসিঁড়ি লাবু প্রত্যেককে অনুষ্ঠানে অংশ নিতে হবে। প্রথমটায় লাবু একটু ভয় পেলেও পরে রাজি হয়ে যায়। রোহিত বহুদিন পর এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুব খুশি হয়। সেখানে তাকে অনেক সম্মান করা হয়। ফুলকি আর অরুণাও রোহিতের খুশিতে খুব খুশি হয়।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন