চলতি বছরের গোড়ার দিকে বাংলার বিনোদনের (Entertainment) প্রথম সারির দুই চ্যানেল জলসা (Star Jalsha) ও জি (Zee Bangla)-তে শুরু হয়েছে একাধিক ধারাবাহিকের (Bengali Serial)। নতুন বছরের প্রথম মাসের শেষে ধারাবাহিকগুলির টিআরপি (TRP) তালিকায় এবার সেই লড়াই প্রকাশ্যে। প্রথম পাঁচে যদিও খুব একটা হেরফের হয়নি। তবে গত কয়েক সপ্তাহে এই তালিকায় বেশ কিছু অদল-বদল ঘটছে।
তবে ফেব্রুয়ারি প্রথমদিনেই প্রকাশ্যে সাপ্তাহিক টিআরপি-র তালিকা। কোন ধারাবাহিক কাকে টক্কর দিল এই সপ্তাহে? জি-র থেকে কি আদৌ টপার পজিশন ছিনিয়ে নিতে পারল জলসা? তা জানার আগ্রহ বাড়ছে ধারাবাহিক-প্রেমীদের। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক সাপ্তাহিক ফলাফলে।
সবাইকে অবাক করে পঞ্চম স্থানে রয়েছে নয়া ধারাবাহিক ‘কথা’। গল্পে একের পর এক টুইস্ট এনে চতুর্থ স্থান দখল ‘অনুরাগের ছোঁয়া’ (৭.২)। তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। রেটিং ৭.৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ও গীতা LLB (৮.১)। এই সপ্তাহের বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৮.৭। এছাড়াও চলতি সপ্তাহে ট্রেন্ডিং ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৯) ও ‘লাভ বিয়ে আজকাল’ (৬.৬)।
দেখে নিন চলতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপিতে সেরা ১০-এর তালিকা:
প্রথম: জগদ্ধাত্রী (৮.৭)
দ্বিতীয়: ফুলকি / গীতা LLB (৮.১)
তৃতীয়: নিম ফুলের মধু (৭.৮)
চতুর্থ: অনুরাগের ছোঁয়া (৭.২)
পঞ্চম: কথা (৭.১)
