Bangla Serial

বিয়ের আসরে পান পাতা সরাতেই হতভম্ব মেঘ, চমকে উঠল নীল! ফাঁস ধারাবাহিকের আসন্ন পর্ব

সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও ধারাবাহিক প্রেমীদের পছন্দের ধারাবাহিকের (Bengali Serial) প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। ঘড়ির কাঁটা ধরে টিভির পর্দায় চোখ রাখে নির্দিষ্ট ধারাবাহিকের দর্শক। বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে যেমন নতুন ধারাবাহিকের আসা যাওয়া লেগে থাকে, তেমনই পুরোনো ধারাবাহিকের বিদায় ঘণ্টাও বেজে যায়।

তবে এবার শেষের মুখে জি বাংলার জনপ্ৰিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। স্টুডিও পাড়া সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকের সম্প্রচার। সব ষড়যন্ত্র উপেক্ষা করে ফের চার হাত এক হতে চলেছে মেঘ-নীলের। তাদের শুভ পরিণয়ের সঙ্গে সঙ্গে বিদায় ঘণ্টা বাজবে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে।

বিয়ের দ্বিতীয় ইনিংসে বসেছে মেঘ আর নীল। কিন্তু মনটা একে অপরের কাছেই পড়ে আছে। আকাশ কুসুম ভাবছে একে অপরকে নিয়ে। নীল-মেঘ দুজনেই ভাবছে যদি আরেকবার যদি তারা বিয়ের পিঁড়িতে বসতে পারতো! তবে এতদিন করে যাওয়া ভুলগুলো শুধরে নিত একটু একটু করে। আবার তারা ভালোবাসত।

অবশেষে উপস্থিত সেই বিয়ের দিন। এক হতে চলেছে মেঘ-নীল। তবে দু’জনের কেউই জানে না তারা আজ একে অপরের সঙ্গে বাঁধা পড়বেন। বিয়ের যাবতীয় রীতি চলছে। নীলের ঠাম্মি মেঘের বাড়ির সকলকে ডেকেছে। সকলে এসেছেও। কিন্তু নেই মেঘ। বিয়ে চলছে নিয়ম মেনেই। তবে চমক লুকিয়ে শুভদৃষ্টিতে।

পান পাতা সরিয়ে একে অপরকে দেখে চমকে যায় মেঘ-নীল। দুজনেই বলে ওঠে ‘তুমি!’ আর তখনই জিষ্ণু গান শুরু করে। ব্যস আর কি! শুভ পরিণয়। এভাবেই কি নির্ঝঞ্ঝাটে কেটে যাবে দুজনের বিয়ে? নাকি বাঁধ সাধবে শত্রু পক্ষ?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন