দর্শকদের মাঝে বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। দীর্ঘ কয়েক বছর ধরেই রমরমিয়ে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। শুরুর প্রথম দিন থেকেই নিজের এই জায়গা তৈরি করে রেখেছিল ধারাবাহিকটি। সেই জায়গা আজও ধরে রেখেছে জগদ্ধাত্রী। কখনো নিজের জায়গা ছাড়েনি।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, তুষার বাবু ওই গুন্ডাকে বুঝিয়ে দেয় কিভাবে কখন তাকে ওই অনুষ্ঠানে ঢুকতে হবে। আর ওই অনুষ্ঠানে তাকে জগদ্ধাত্রীকে খুন করতে হবে। পুরো ইভেন্টের বিষয়ে তার জানা হয়ে গেছে। তাদের কেউ কোনোভাবে সন্দেহ করবে না।
কিন্তু শত্রুদের কথা জানতে পারলেও এখনো পর্যন্ত জগদ্ধাত্রী শত্রুরা কোনদিনও থেকে আক্রমণ করবে সেটা এখনো জানে না। তাই নিয়ে তো ভীষণ চিন্তা করতে থাকে জগদ্ধাত্রী। তখনই স্বয়ম্ভু এসে জগদ্ধাত্রীকে অবিশ্বাস্যকর তথ্য দেয়। তার ডিপার্টমেন্টের লোকজন খোঁজ নিয়ে জানতে পেরেছেন গত দুদিন তুষারতীর্থর সাথে যোগাযোগ রাখছে চন্দ্রনাথ মুখার্জি। আর এই কথা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। সুতরাং তার অনুমানই ঠিক, বাড়ির কেউ সাহায্য করছে তাদেরকে ওই ইভেন্টে গন্ডগোল করার জন্য।
ওদিকে রাজনাথ তো ইভেন্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। কখন কোথায় কি হবে, কোন জায়গায় কোন লাইটিং হবে? স্টেজ কেমন হবে সাজানো হবে সেই নিয়ে সে ব্যস্ত। কারণ হাতে আর মাত্র কয়েক দিন সময় আছে। তারপরেই ইভেন্ট। তাই সে এখন খুব ব্যস্ত। আর রাজনাথের ব্যস্ততা দেখে বৈদেহি তো একেবারে সহ্য করতে পারে না। তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে অপমান করে। আসলে উর্মিলা মুখার্জিকে নিয়ে এত বড় করে অনুষ্ঠান সে কিছুতেই মেনে নিতে পারছে না। তাই বারবার তাকে অপমান করছে।
আরও পড়ুনঃ ফুলকির ফাঁদে ধরা পড়ল রুদ্র! বিষময় পায়েস খাওয়ানোর ছক বানচাল
জগদ্ধাত্রী বৈদেহিকে বোঝাতে থাকে তার অপমান করার জন্য এই অনুষ্ঠান হচ্ছে না। শুধুমাত্র একজন মৃত মানুষ যার প্রতিভা হারিয়ে গেছে তাকে সম্মান জানাতেই এই অনুষ্ঠান করা হচ্ছে। আর দুর্গার খুব ইচ্ছে এই অনুষ্ঠান করার। তার আবেগ জড়িয়ে আছে এই অনুষ্ঠানের সঙ্গে, তাই এই অনুষ্ঠান করা হচ্ছে। কিন্তু বৈদেহি কোন কথাই শোনে না। সে সমানে অভিশাপ দিয়ে যায় যে এই অনুষ্ঠান কিছুতেই সফল হবে না। একটা না একটা বিপদ এই অনুষ্ঠানে হবেই। অন্যদিকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছে মল্লিকা রায় চৌধুরী। কিন্তু এই অনুষ্ঠানে যে কত বড় বিপদ দুর্গা এবং জগদ্ধাত্রীর উপর আসতে চলেছে সেটা কেউই অনুমান করতে পারছে না। তবে দুর্গা কোন ভাবে জানতে পারে এই অনুষ্ঠানে গন্ডগোল হবে। তাই শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নিজেই শপথ নিল দুর্গা। অনুষ্ঠানে কোন গন্ডগোল হলে তার হাতে লেখা হবে দ্বিতীয় মহিষাসুর বধ। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।
