Bangla Serial

নিভে যায়নি জগদ্ধাত্রী! নিজের তীক্ষ্ণ বুদ্ধিতে শত্রুদের ফাঁদে ফেলল জ্যাস সান্যাল!

জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী নিজে ফোন করে তুষারতীর্থকে জানায় অনুষ্ঠানের দিন তাদের নিমন্ত্রণ রইল। তিনি তার ছেলে এবং ছেলের বন্ধু যেন উর্মিলা মুখার্জির অনুষ্ঠানে হাজির থাকে। এরপর জগদ্ধাত্রী টিটুর সাথে কথা বলতে চায়। টিটুর সাথে এমন হিয়ালি ভাবে জগদ্ধাত্রী কথা বলে যে টিটু বুঝতেই পারে না জগদ্ধাত্রী আসলে কি চাইছে। লিলিপুট জগদ্ধাত্রীকে সাবধান করে দেয় তাকে খোলাখুলি ভাবে হুমকি দেয়। কিন্তু জগদ্ধাত্রীকে তারা চেনেনা সে যে কি করতে পারে সেটা তাদের ধারণাও নেই।

স্বয়ম্ভু বুঝতে পারে না জগদ্ধাত্রী কি করতে চাইছে। আসলে জগদ্ধাত্রী নিজের শত্রুদের চোখের সামনে রাখতে চায়। শত্রুদের নজরবন্দি করে রাখতে চায়। কারণ শত্রু পক্ষ যে আক্রমণ করতে আসবে সেটা তো জানে জগদ্ধাত্রী কিন্তু কোন দিক থেকে কিভাবে আসবে সেটা এখনো পর্যন্ত ধরতে পারেনি। তাই লিলিপুট টিটুদের নিমন্ত্রণ করে তাদের সব সময় নজরে নজরে রাখতে চাইছে সে।

এদিকে পরের দিন দুর্গাকে খাতির যত্ন করতে থাকে বৈদেহি। তার জন্য পাত্র বেছে আনে, দুর্গা তো বুঝতে পারে না বৈদেহির আসল উদ্দেশ্যটা কি। দুর্গা জানিয়ে দেয় বৈদেহির পছন্দ করা কোন ছেলেকে সে বিয়ে করবে না। সে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। সে যদি কুঁড়ে ঘরে থাকে তাহলে কুঁড়ে ঘরেই থাকবে। আর দুর্গার এই কথা শুনে উৎসব তাকে তাচ্ছিল্যে করে। এত বড় বাড়ি সম্পত্তি থাকতে দুর্গা কুড়ে ঘরে থাকবে তার এ কথা যেন বিশ্বাসই হচ্ছে না। তারপর দুর্গা বৈদেহিকে কথা দেয় সে সমস্ত সম্পত্তি ছেড়ে দেবে। নিজের সব সে তুলে দেবে যোগ্য ব্যক্তির হাতে।

আরও পড়ুনঃ পদে পদে বিপদ! ইন্টার্নশিপের প্রথম দিনেই রায়ানের চক্রান্তে গাড়ির তলায় চাপা পড়ল পারুল?

ওদিকে বাবন গুন্ডাকে তুষার বাবুর অফিসে নিয়ে আসে উকিল বাবু। তারপর তুষার বাবু ও গুন্ডাকে বুঝিয়ে দেয় কিভাবে কখন তাকে ওই অনুষ্ঠানে ঢুকতে হবে। আর ওই অনুষ্ঠানে তাকে জগদ্ধাত্রীকে খুন করতে হবে। পুরো ইভেন্টের বিষয়ে তার জানা হয়ে গেছে। তাদের কেউ কোনোভাবে সন্দেহ করবে না। ওদিকে জগদ্ধাত্রী শত্রুদের চিনতে পারলেও তারা কোনদিনও থেকে আক্রমণ করবে সেটা এখনো জানে না। দেখা যাক কিভাবে ইভেন্টে নিজেকে রক্ষা করে জগদ্ধাত্রী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন