বর্তমান সময় জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক (Bengali Serial) যদি কোনটা হয়ে থাকে তাহলে সেটি হল জগদ্ধাত্রী (Jagatdhaatri)। তিন বছরের কাছাকাছি ধারাবাহিকটি চলছে জি বাংলার পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকটি একইভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ধারাবাহিকের মূল নায়িকা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনেত্রীকে বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর উল্টোদিকে স্বয়ম্বু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী দুর্গাকে জানায় ম্যাগাজিন লঞ্চের উৎসবে দুর্গা জগদ্ধাত্রী যে কাউকে টার্গেট করতে পারে শত্রু পক্ষের লোক তাই তাদের সাবধানে থাকতে হবে তাদের। কৌশিকী মুখার্জির কোম্পানির ইভেন্টের দিন জগদ্ধাত্রীকে মারার প্ল্যান করে তারা। পরের দিন সকালে, জগদ্ধাত্রী যখন নিচে নেমে আসে তখন বৈদেহি তার জন্য চা করে নিয়ে আসে। পাশাপাশি এটাও জানিয়ে দেয় আজ থেকে জগদ্ধাত্রীর সমস্ত কাজ বৈদেহি নিজের হাতে করবে। শুধুমাত্র জগদ্ধাত্রী যেন উৎসবকে ছেড়ে দেয়। উৎসব একেবারেই নির্দোষ। আগের দিন জগদ্ধাত্রী যে উৎসবকে জেরা করেছিল সে কথা জানতে পেরেছেন বৈদেহি। তাই জগদ্ধাত্রীকে বারবার অনুরোধ করতে থাকে উৎসবকে ছেড়ে দেওয়ার জন্য। করণ উৎসব এবারে একেবারেই নির্দোষ।

উৎসবের কথা শুনে, তারপর বৈদেহির এমন অনুরোধ করার ধরন দেখে জগদ্ধাত্রীর মনে খটকা হয়। এছাড়াও আগের দিন উৎসবকে জেরা করে সময় উৎসবের মুখের অঙ্গভঙ্গি দেখে জগদ্ধাত্রী মনে মনে ভাবছিল হয়তো এবারে উৎসব কোনোভাবে এর সাথে জড়িয়ে নেই। কিন্তু কোন প্রমাণ না থাকায় নিশ্চিত হতে পারছিল না। তারপরই জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে বলে ওই গুন্ডার ফোনে উৎসবের নাম্বার থেকে কোন ফোন এসেছে গেছে কিনা সেটা চেক করে জানাতে। আর তাছাড়াও ওই গুন্ডার ফোনে কার কোন নাম্বারে সব থেকে বেশি বার ফোন এসেছে সেটাও ট্র্যাক করে জানাতে।
কিছুক্ষণ পরেই জগদ্ধাত্রীকে ফোন করে জানানো হয় উৎসবের নাম্বার থেকে ওই গুন্ডার ফোনে কোন ফোন আসেনি যায়নি। তবে যে নাম্বার থেকে সব থেকে বেশি বার ওই গুন্ডার ফোনে ফোন এসেছে। সেটা লিলিপুটের নাম্বার। এবার জগদ্ধাত্রীর কাছে সবটা জলের মতো পরিষ্কার। কিন্তু অন্যদিকে চন্দ্রনাথ মুখার্জি গিয়েছে তুষারতীর্থের সাথে দেখা করতে। জগদ্ধাত্রী এবং দুর্গার কিভাবে ক্ষতি করা যায় এখন তো সেটাই তার প্রধান লক্ষ্য। কারণ দুর্গা কোম্পানির মালকিন হয়েছে। তাই দুর্গার কথাতে এখন তাকে চলতে হচ্ছে। আর সেটা তিনি একেবারেই মানতে পারছেন না।
আরও পড়ুনঃ শিরিনের ফাঁদে পা দিচ্ছে পারুল? গুরুদেবের ভবিষ্যদ্বাণী ঘিরে চরম উৎকণ্ঠা! “পরিণীতা”-তে মোড় ঘোরানো নতুন রহস্য
তুষারবাবুর বাড়িতে গিয়ে চন্দ্রনাথ সমস্ত ডিটেলস দিয়ে আসে। ঐদিন প্রোগ্রামের কোথায় কখন কি হবে সমস্ত কিছু জানিয়ে আসে। যাতে টিটু, লিলিপুট-এর জগদ্ধাত্রী এবং দুর্গাকে সরিয়ে ফেলতে সুবিধা হয়। তিনি নিজের ক্ষমতা প্রতিপত্তি সমস্তটা ফিরে পেতে চান আগের মত। তাই জন্যই তুষার বাবুর সাথে হাত মিলিয়েছে। ওইদিকে জগদ্ধাত্রী তো ধরে ফেলেছে কে তাদের ক্ষতি করতে চায়। কারণ টার্গেট এখন জগদ্ধাত্রী। তাই এবারে খেলার ময়দানে কোমর বেঁধে নামলো জগদ্ধাত্রী। দেখা যাক আগামী পর্বে কি হয়।
