ফিরে এসেছে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক। দীর্ঘ তিন বছর ধরে চলা বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় জগদ্ধাত্রী। টিআরপি তালিকাতে (TRP List) কখনোই নিজের জায়গা এক চুলও ছাড়েনি এই ধারাবাহিক। আজ পর্যন্ত কাউকে নিজের সামনে টিকে থাকতে দেয়নি জগদ্ধাত্রী। একের পর এক চমক নিয়ে এসেছে প্রতিটি এপিসোডে। তাইতো এই ধারাবাহিকের জনপ্রিয়তা সবসময়ই আকাশ ছোঁয়া। ধারাবাহিককে প্রতিদিনই নানা রকম টুইস্ট অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। এই যেমন কোর্টের দিন ঠিকই নিজের পায়ে উঠে দাঁড়ালে জগদ্ধাত্রী। এবার হবে ডবল ধামাকা। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, জগদ্ধাত্রী তো জানতো না দুর্গা অনাথ আশ্রমে বড় হয়েছে। স্বয়ম্ভুর মুখে সব শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। আসলে রাজনাথ এবং কৌশিকী মিলেই দুর্গাকে উদ্ধার করে এবং অনাথ আশ্রমে রেখে আসে। যাতে কেউ দুর্গার কোন ক্ষতি করতে না পারে। কারণ এতদিন পর্যন্ত সবাই জানতো দুর্গা মৃত। এরপরে বৈদেহি সবাইকে নিচে খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। এত বছর পর মা মেয়ে একসাথে বসে খাবে তাই সে নিজে এসেছে ডাকতে। আসলে সবটাই নিজের স্বার্থসিদ্ধির জন্য করছে। কৌশিকী জগদ্ধাত্রী ফেরার আনন্দে দুর্গা এবং জগদ্ধাত্রী দুজনের জন্যই তাদের পছন্দের একটি পদ নিজের হাতে রান্না করেছেন সকলে মিলেই হই হই করে ডিনার টেবিলে একসাথে জড়ো হয়েছে।

সকলেই জগদ্ধাত্রী ফিরে আসায় খুব খুশি কিন্তু কেউ কেউ মনে মনে তো একেবারেই খুশি হয়নি। মেহেন্দি বৈদেহি, উৎসবই তার মধ্যে অন্যতম। কারণ তারা ভালো করেই জানে জগদ্ধাত্রীর সুস্থ হয়ে ওঠা মানেই তাদেরই বিপদ। তাই জন্য তো বৈদেহি বারবার জগদ্ধাত্রীকে তেল দিতে থাকে। যাতে জগদ্ধাত্রী উৎসবকে ক্ষমা করে দেয়। এদিকে বাড়িতে এতদিন পর্যন্ত কি কি হয়েছে কি কি বদলেছে সব নিয়ে আলোচনা হতে থাকে। জগদ্ধাত্রীকে সকলেই সেই সমস্ত দিনের কথা শোনায়। দুর্গা সবাইকে কি বলে ডাকে, দুর্গাকে সবাই কত ভালোবাসে সেই গল্প করতে থাকে কৌশিকী।
দুর্গাকে কখনোই সেভাবে কাছে পায়নি জগদ্ধাত্রী। তাই দুর্গা কেমন তার স্বভাব কেমন তার কথাবার্তার ধরন কেমন সে কিছুই জানে না। দুর্গার মুখের ভাষা শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। কিন্তু দুর্গা বলে সে অনাথ আশ্রমে মানুষ হয়েছে, তাই তার মুখের ভাষা এরকমই। এরপরে রাজনাথ নিজেই বলে জগদ্ধাত্রী আজ দুর্গাকে খাইয়ে দেবে নিজের হাতে। দুর্গা জগদ্ধাত্রী সবাই মিলে একসঙ্গে খাবার টেবিলে যায়। জগদ্ধাত্রী এই প্রথমবার নিজের মেয়েকে খাইয়ে দেয়। এর আগে কখনো মায়ের হাতে খাবার খাওয়ার সৌভাগ্য হয়নি দুর্গার তাই মায়ের হাতে প্রথমবার খেয়ে দুর্গা চোখে জল চলে আসে। আবেগপ্রবণ হয়ে পড়ে দুর্গা।
আরও পড়ুনঃ পারুলের বুদ্ধির সামনে জব্দ শিরীন! ‘তোকে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না’ রায়ানের চ্যালেঞ্জ করল পারুল! কে হবে বিজয়ী?
ওদিকে দুর্গাকে পটানোর জন্য বৈদেহি কৌশিকীর চেয়ারটা নিজেই দুর্গাকে এগিয়ে দেয়। দুর্গাকে সেই চেয়ারে বসাতে চায়। কিন্তু দুর্গা জানায় কৌশিকীর চেয়ারে সে বসবে না। কৌশিকীর জায়গা কোনদিনও সে নিতে পারবে না, নিতে চায়ও না। সবাই মিলে দুর্গাকে জোর করতে থাকে কৌশিকীর চেয়ারে বসার জন্য কিন্তু দুর্গা কৌশিকীকে সেই জায়গায় বসিয়ে তাকে ধন্যবাদ জানায় এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। তার জন্য রাজনাথের জন্যই আজ দুর্গা তার মাকে ফিরে পেয়েছে। তাই কৌশিকীর জায়গা কেউ কোনদিনও নিতে পারবে না। এদিকে জগদ্ধাত্রী ফিরে আসার পরেও হুমকি দিয়ে যাচ্ছে তার শত্রুরা। তাই জন্য দুর্গাও আর নিজের মেজাজ ঠিক রাখতে পারেনা। সবকিছু শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি নেয়। জগদ্ধাত্রী তাকে শান্ত হতে বললে দুর্গা জানায় তার মায়ের ক্ষতি কেউ করতে চাইলে সে কিছুতেই শান্ত রাখতে পারে না নিজেকে। এবারে দেখার অপেক্ষা নতুন কোন বিপদ আসছে জগদ্ধাত্রী আর দুর্গার সামনে।
