Bangla Serial

ছোট রাণীকে বাঁচাতে জাঁদরেল উকিল ঠিক করল রুদ্র! তবে কী শেষমেষ হেরে যাবে ফুলকি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এখন ঠিক যেন একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন চমক, নতুন মোড়! আর দর্শক তো একেবারে চোখ রাখতেই পারছে না পর্দা থেকে। সম্প্রতি যা ঘটল, তা রীতিমতো থ্রিলারের থেকেও বেশি রোমাঞ্চকর!

ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডে দেখা গেল, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও শেষরক্ষা করতে পারেনি ছোট রাণী। ফুলকি ঠিকই তার পিছু নিয়ে গুপ্ত সুড়ঙ্গ থেকে ধরে ফেলল তাকে। তারপর? একেবারে বলিউডি ফাইট সিকোয়েন্স! তরোয়াল নিয়ে ছোট রাণীর আক্রমণ আর পাল্টা ফুলকির ঘুষি—জবাব দিতেই জানে সে। রীতিমতো মার খেয়ে, নাকানি-চোবানি খেয়ে মাটিতে পড়ে যায় ছোট রাণী।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 26 July, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ২৬ জুলাই এপিসোড

সবাইকে অবাক করে দিয়ে ফুলকি নিজেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে সকলের সামনে। পুলিশের হাতে তোলে তুলে দেয়। মনে হচ্ছিল, এখানেই বুঝি শেষ… কিন্তু না! ছোট রাণীর নাটক যে শেষ হতে এখনো অনেক দেরি।

পুলিশ যখন তাকে গ্রেফতার করতে যায়, তখনও চালাকিতে থেমে না থেকে শুরু করে কান্নাকাটি, নাটক, হাতজোড়। বড় রাণীর কাছে মাফও চায়। কিন্তু এবার আর কেউ গলে না। বরং বড় রাণী ঠাস করে সপাটে থাপ্পড় মারে সামনে সকলের। এরপর পুলিশ তাকে টেনে নিয়ে চলে যায় রাজমহল থেকে।

বাইরে তখন ভিড় জমেছে জনতার। অবাক ব্যাপার, ছোট রাণী এতদিন ধরে এমনভাবে নিজেকে “দেবী” সাজিয়ে রেখেছে যে সাধারণ মানুষ তাকে ছেড়ে দিতে চায় না। পুলিশের উপর ইট-পাথর ছুঁড়ে হামলা চলে। ছোট রাজকুমার তো গুন্ডা নিয়েই হামলা চালিয়ে বসে! কিন্তু এইবার অংশুমান নিজের দাপটে সবার পথ আটকে দেয়। এমনকি, ছোট রাজকুমারকেও পিটিয়ে থানায় নিয়ে যায় সে।

আরও পড়ুনঃ মায়ের সামনেই সব শেষ করে দেওয়ার হুমকি দিল দুর্গা! মেয়ের হুমকি শুনে শিউরে উঠল জগদ্ধাত্রী!

সবাই ভাবল, এবার বুঝি ছোট রাণীর ঠাঁই জেলেই। কিন্তু ধারাবাহিকে চমক না থাকলে হয়? আদালতে ওঠার পরই দেখা গেল নতুন খেলা! শহরের সেরা উকিল এসে দাঁড়িয়ে গেল ছোট রাণীর পক্ষে! একেবারে জাঁদরেল উকিল, যার নাম শুনেই ধানু একেবারে ঘাবড়ে যায়। ধানু তো ভাবতেই পারেনি এই লেভেলের উকিল এসে পড়বে!

তবে ফুলকি তাকে সাহস দেয়, বলেও—”যাই হোক, এবার ওর সব চাল উল্টে দেব।”

তো, কি হবে এবার? এই উকিল কি আদৌ ছোট রাণীকে বাঁচাতে পারবে? নাকি ফুলকি আবারও এক ধাপ এগিয়ে থাকবে?
সব উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে!
আপনি কি প্রস্তুত ফুলকি বনাম ছোট রাণীর এই নতুন কোর্টরুম যুদ্ধ দেখতে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন