জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।
ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, দুর্গা ঠিক করে সে একেবারে ঋষভের বাড়িতেই পৌঁছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন একেবারে ঋষভের বাড়িতে গিয়ে হাজির হয় দুর্গা। দুর্গাকে দেখেতো প্রথমে ঘাবড়ে যায় ঋষভের বাবা মা। তারা দুর্গাকে দেখে একেবারে অবাক। দুর্গা ঋষভের মায়ের জন্য নিজের হাতে সঞ্চিতা নিয়ে এসেছে। কিন্তু ঋষভের বাবা জানিয়ে দেয় দুর্গার সাথে তিনি কিছুতেই নিজের ছেলের বিয়ে দেবে না। দুর্গা জানিয়ে দেয় তিনি বিয়ে না দিলেও দুর্গা তুলে নিয়ে যাবে ঋষভকে।
দুর্গার মুখে এমন কথাবার্তা শুনে দুর্গা স্বভাব চরিত্র দেখে ঋষভের বাবা-মা তো দুর্গাকে প্রথমে একেবারেই পছন্দ করছিল না। এদিকে দুর্গা ঋষভের মা-বাবা সকলের জন্যই উপহার নিয়ে এসেছে। ঋষভের মাকে সঞ্চয়িতা, ঋষভের বাবাকে সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই দিয়েছে। ঋষভের মাকে শাড়ি উপহার দিয়েছে। ঋষভের বাবার জন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে এসেছে।
কিন্তু ঋষভের বাবা মা দুর্গার কথা শুনে এতটুকু ভরসা পায় না। দুর্গা যেভাবে কথা বলছে তাতে যে কেউ ঘাবড়ে যাবে। এদিকে ঋষভের মা জানিয়ে দেয় দুর্গা যতক্ষণ না তার পরিবারের লোকজনের সাথে আলাপ করাবে ততক্ষণ তিনি কিছুতেই এই সম্পর্ক মেনে নেবেন না। আগে তিনি দেখবেন দুর্গার বাড়ির লোকজন কেমন তারপরে এই সম্পর্ক এভাবে। দুর্গা জানিয়ে দেয় যে কোন মতে সে ঋষভকে বিয়ে করেই ছাড়বে সে যেমনই হোক।
আরও পড়ুনঃ টগরের জেদে বিপাকে পরিবার! শিরিনের ষড়যন্ত্রে ফের বিপদ রায়ানের, ৩ লক্ষ টাকা পুরস্কারের লোভে পারুল! নতুন ঝড় ‘পরিণীতা’য়
তখনই ঋষভের মায়ের ফোনে ফোন আসে সঞ্জিত ব্যানার্জীর। আসলে এই সঞ্জিত ব্যানার্জি হলো ঋষভের নিজের মামা। অর্থাৎ দুর্গা যাকে ভালবেসেছে তার বাড়িতেই রয়েছে তার মায়ের বহু পুরনো শত্রু। কিন্তু এ কথা এখনো পর্যন্ত কেউ জানে না। এদিকে সঞ্জিত ব্যানার্জিও জানে না যে ঋষভ আর দুর্গা প্রেম করছে। ওদিকে মেয়েকে ফোন করে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী বোঝাতে থাকে সকলের সাথে ভালো ব্যবহার করার জন্য। তারপর ঋষভের সাথে কথা বলে তার বাড়িতে কে কে আছে তার মা-বাবা কি করে সব জানতে চায়। জগদ্ধাত্রী বারবার দুর্গাকে সাবধান করে দেয় নিজের ভাষা ঠিক করার জন্য। কিন্তু দুর্গা জানিয়ে দেয় তার ভাষা পছন্দ না হলেও সে বিয়ের মন্ডপ থেকে ঋষভকে তুলে আনবে। দেখা যাক কি হয় আগামী পর্ব।
