Bangla Serial

মায়ের শত্রুর প্রেমে পড়ল দুর্গা! নিজের অজান্তেই জগদ্ধাত্রীর বড় সর্বনাশ করে বসলো সে!

জি বাংলার (Zee Bangla) বহু পুরনো ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলে জগদ্ধাত্রী (Jagatdhaatri)। ব্লুজ প্রোডাকশনের পক্ষ থেকে এই ধারাবাহিক দীর্ঘ তিন বছর ধরে জি বাংলার পর্দায় সহ গৌরবে চলছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকের জনপ্রিয়তা কখনোই কমেনি, বরং যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ছে। ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক।

ধারাবাহিকের শেষ পর্বগুলিতে দেখানো হয়েছে, চন্দ্রনাথ টিটু তুষার বাবু সকলে মিলে মিটিং করছেন। কে জগদ্ধাত্রীর উপর আক্রমণ করল তারাও বুঝতে পারছে না। কারণ তাদের লোক আক্রমণ করার সুযোগই পায়নি। আর ঠিক সেই মুহূর্তে জগদ্ধাত্রী তুষার বাবুর অফিসে গিয়ে উপস্থিত হয়। জগদ্ধাত্রীকে দেখে তো সকলেই অবাক হয়ে যায়। তাদের মুখ থেকে আসল সত্যি কথা বের করার জন্য সে গিয়েছে। সেখানে গিয়ে তো সরাসরি চন্দ্রনাথকে হুমকি দেয়।

Jagatdhaatri Todays Episode 9 August

জগদ্ধাত্রীর হুমকি শুনে সে তার দাদাকে নালিশ করার জন্য ফোন করে। কিন্তু জগদ্ধাত্রী তো বাড়িতেই রয়েছে। আসলে দুর্গাই তার মায়ের পোশাক পড়ে জগদ্ধাত্রী সেজে সেখানে গিয়েছিল। দুর্গার এই হঠকারিতার জন্য জগদ্ধাত্রী ভীষণ রেগে যায়। তার এই একটা ভুলের জন্য কত ক্ষতি হতে পারে কোন ধারনা নেই। এরপরে জগদ্ধাত্রী দুর্গাকে ফোন করে বাড়িতে আসতে বলে তখনই দুর্গা জানাই সে শাস্তি না দিয়ে কিছুতেই বাড়ি ফিরবে না। কিন্তু জগদ্ধাত্রী বলে দুর্গা চেয়েছিল পরিবারকে এক করতে তাই চন্দ্রনাথকে শেষবারের মতো সুযোগ দিতে চায়।

এরপর দুর্গা চন্দ্রনাথকে নিয়ে বাড়ি চলে আসে। আর টিটুদেরও সাবধান করে আসে। এদিকে বাড়ি আসার পর তো চন্দ্রনাথকে নিজেদের ছোটবেলার কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়ে দুর্গার দাদু। রাজনাথ বলে চন্দ্র বরাবর মিথ্যা কথা বলত বাড়িতে। ছোটবেলায় থেকেই তার এই স্বভাব আজও পাল্টায়নি। দুর্গা চাইছে সবকিছু ঠিক করে দিতে সবাইকে একসাথে রাখতে, সবাইকে ক্ষমা করে দিতে কিন্তু চন্দ্র কিছুতেই শুধরে যাচ্ছেনা। আসলে এরা শুধরে যাবার মানুষই না।

আরও পড়ুনঃ কফিতে নেশা মিশিয়ে ষড়যন্ত্র, অল্পের জন্য প্রাণে বাঁচল রায়ান তুর্যের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল পারুল!

অন্যদিকে কাঁকন এবং পৃথা মিলে ১৫ আগস্টের অনুষ্ঠানের জন্য গানের ক্লাসে যায়। দুর্গাও তাদের সাথে যাওয়ার বায়না ধরে। তাই মা বাবাকে বলে দুর্গা বেরিয়ে পড়ে পৃথাদের সাথে। আর সেখানে গিয়ে দুর্গা ফোন করে কৌশিকীকে জানায় সে একজনের প্রেমে পড়েছে। কিন্তু দুর্গা যার কথা বলে তার নাম শুনে অবাক হয়ে যায় কৌশিকী। কার প্রেমে পড়লো দুর্গা, যার কথা শুনে অবাক হয়ে গেল কৌশিকী! দেখা যাক কি হয় আগামী পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন